সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক নারী মাদককারবারিসহ দুইজন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক নারী মাদককারবারিসহ দুইজনকে আটক করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, ধারালো অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

আটকরা হলেন- তালিকাভুক্ত সন্ত্রাসী জুয়েল (৩০) ও নারী মাদক কারবারি কাজল (২১)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সেনা সূত্র জানায়, সোমবার দিনগত রাত ২টা ৩০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুয়েল নামে এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে ধারালো অস্ত্রসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে জেনেভা ক্যাম্প এলাকায় আরেকটি অনুসরণমূলক অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্যান্য মাদককারবারিরা ভবনের ছাদ দিয়ে পালিয়ে গেলেও নারী মাদককারবারি কাজলকে আটক করতে সক্ষম হয় সেনা সদস্যরা।

অভিযানে আটকদের কাছ থেকে ২২৬ পিস ইয়াবা, ৯৮ প্যাকেট হেরোইন, দুটি বড় সামুরাই এবং ১২ হাজার ৭০০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়।

পরে আটক দুজন ও উদ্ধারকৃত আলামতসমূহ যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়ে।

এলাকাবাসী সেনাবাহিনীর এই অভিযানে সন্তোষ প্রকাশ করে জানান, মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান, রিভলভার ও রাউন্ড কার্তুজ উদ্ধার

» সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হোটেল কর্মচারী গ্রেফতার

» মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ছে এমবাপের

» যুদ্ধে ইরানের কৌশল কী?

» মধ্যপ্রাচ্য সংকট : শনিবার বাতিল ২৪ ফ্লাইট

» ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি আজ

» আজ শনিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» তবুও আমার ভালবাসা হয় না

» দেশ-জাতির স্বার্থ বিরোধী কোনো কাজ সরকারকে করতে দেওয়া হবে না : মাসুদ

» মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক নারী মাদককারবারিসহ দুইজন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক নারী মাদককারবারিসহ দুইজনকে আটক করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, ধারালো অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

আটকরা হলেন- তালিকাভুক্ত সন্ত্রাসী জুয়েল (৩০) ও নারী মাদক কারবারি কাজল (২১)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সেনা সূত্র জানায়, সোমবার দিনগত রাত ২টা ৩০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুয়েল নামে এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে ধারালো অস্ত্রসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে জেনেভা ক্যাম্প এলাকায় আরেকটি অনুসরণমূলক অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্যান্য মাদককারবারিরা ভবনের ছাদ দিয়ে পালিয়ে গেলেও নারী মাদককারবারি কাজলকে আটক করতে সক্ষম হয় সেনা সদস্যরা।

অভিযানে আটকদের কাছ থেকে ২২৬ পিস ইয়াবা, ৯৮ প্যাকেট হেরোইন, দুটি বড় সামুরাই এবং ১২ হাজার ৭০০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়।

পরে আটক দুজন ও উদ্ধারকৃত আলামতসমূহ যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়ে।

এলাকাবাসী সেনাবাহিনীর এই অভিযানে সন্তোষ প্রকাশ করে জানান, মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com