সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৬জন গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরের বসিলার টেক্কা মিয়ার মোড় এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্য ও মাদক কারবারিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা এসব তথ্য জানান।

তিনি জানান, রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে মধ্যরাত ২টা পর্যন্ত বসিলা আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রায়েরবাজার ও টেক্কা মিয়ার মোড় এলাকায় কয়েকজন চিহ্নিত কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ী একত্রিত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল।

অভিযান চলাকালে সেনা সদস্যরা বাচ্চু (৩৫), সাগর (১৯), রুদ্র (২১), শাকাওয়াত (২৭), শুক্কুর (৪৫) ও রাকিব (২৮) নামে ছয়জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুটি ধারালো তলোয়ার, একটি চাইনিজ কুঠার, ৩টি সামুরাই, ১০২ পুরিয়া হেরোইন, ৩৯৫ পুরিয়া গাঁজা, চারটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘ব্যাচেলর পয়েন্ট’-এ রাফসান ও সুনেহরা!

» রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: চিফ হুইপ

» হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে

» গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল, হলো না

» বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, আকাশের দিকে তাকিয়ে করলেন উদযাপন

» ক্যান্সার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, আশাব্যঞ্জক ফল পেলেন রোগীরা

» ডেঙ্গু মোকাবিলায় আইন প্রয়োগ শুরু, লার্ভা পেলেই ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

» এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬০: র‍্যাব

» উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের অভিযানে ৩০জন গ্রেফতার

» দুই তরুণকে গুলি করে হত্যা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৬জন গ্রেপ্তার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরের বসিলার টেক্কা মিয়ার মোড় এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্য ও মাদক কারবারিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা এসব তথ্য জানান।

তিনি জানান, রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে মধ্যরাত ২টা পর্যন্ত বসিলা আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রায়েরবাজার ও টেক্কা মিয়ার মোড় এলাকায় কয়েকজন চিহ্নিত কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ী একত্রিত হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল।

অভিযান চলাকালে সেনা সদস্যরা বাচ্চু (৩৫), সাগর (১৯), রুদ্র (২১), শাকাওয়াত (২৭), শুক্কুর (৪৫) ও রাকিব (২৮) নামে ছয়জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুটি ধারালো তলোয়ার, একটি চাইনিজ কুঠার, ৩টি সামুরাই, ১০২ পুরিয়া হেরোইন, ৩৯৫ পুরিয়া গাঁজা, চারটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com