মঙ্গলবার সিলেট বিভাগের ৪ জেলায় নির্বাচনি জনসভা করবেন মামুনুল হক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আগামীকাল ২৭ জানুয়ারি, মঙ্গলবার সিলেট ও বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ধারাবাহিক নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।

দলীয় সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে শুরু করে রাত পর্যন্ত একাধিক নির্বাচনি জনসভায় অংশ নেবেন তিনি।

দলটির প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাঈ জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ১১টায় সিলেটের গোলাপগঞ্জ (ঢাকা দক্ষিণ) এলাকায় প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন মাওলানা মামুনুল হক। এরপর দুপুর ১২টায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জে কে স্কুল মাঠে অনুষ্ঠিত হবে পরবর্তী জনসভা।

দুপুর ২টায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে আরেকটি নির্বাচনি জনসভায় তিনি বক্তব্য প্রদান করবেন। বাদ আসর সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে।

বাদ মাগরিব মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকায় মাধবপুর রোডস্থ প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর।

এছাড়া রাত ৭টা ৩০ মিনিটে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রেলওয়ে মাঠে এবং সর্বশেষ রাত ৯টা ৩০ মিনিটে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মীরপুর বাজারে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় অংশ নেবেন তিনি।

উক্ত সকল নির্বাচনি জনসভায় মাওলানা মামুনুল হকের সঙ্গে “১০ দলীয় নির্বাচনী ঐক্য”-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে : আইনমন্ত্রী

» বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

» জিয়া পরিবার জনগণের জন্য কাজ করেছে তা প্রমাণিত: প্রতিমন্ত্রী

» শুরু হলো বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য রাখবেন তারেক রহমান

» শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনও নিশ্চিত হয়নি: নাহিদ ইসলাম

» শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, লড়াই হোক অধিকার আদায়ের : জামায়াত আমির

» রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

» আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

» বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

» পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব মিস্ত্রি গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মঙ্গলবার সিলেট বিভাগের ৪ জেলায় নির্বাচনি জনসভা করবেন মামুনুল হক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আগামীকাল ২৭ জানুয়ারি, মঙ্গলবার সিলেট ও বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ধারাবাহিক নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।

দলীয় সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে শুরু করে রাত পর্যন্ত একাধিক নির্বাচনি জনসভায় অংশ নেবেন তিনি।

দলটির প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাঈ জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ১১টায় সিলেটের গোলাপগঞ্জ (ঢাকা দক্ষিণ) এলাকায় প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন মাওলানা মামুনুল হক। এরপর দুপুর ১২টায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জে কে স্কুল মাঠে অনুষ্ঠিত হবে পরবর্তী জনসভা।

দুপুর ২টায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে আরেকটি নির্বাচনি জনসভায় তিনি বক্তব্য প্রদান করবেন। বাদ আসর সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে।

বাদ মাগরিব মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকায় মাধবপুর রোডস্থ প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর।

এছাড়া রাত ৭টা ৩০ মিনিটে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রেলওয়ে মাঠে এবং সর্বশেষ রাত ৯টা ৩০ মিনিটে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মীরপুর বাজারে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় অংশ নেবেন তিনি।

উক্ত সকল নির্বাচনি জনসভায় মাওলানা মামুনুল হকের সঙ্গে “১০ দলীয় নির্বাচনী ঐক্য”-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com