নির্বাচন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করছে ইসি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বাংলাদেশে কর্মরত বিদেশি মিশনের কূটনীতিকদের ব্রিফ করছে নির্বাচন কমিশন।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে ঢাকার একটি হোটেলে শুরু হওয়া এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে জানান, হোটেল ওয়েস্টিনে এ ব্রিফিং অনুষ্ঠান গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়। তবে অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশন সচিবালয় এসে সিনিয়র সচিব ব্রিফিং করবেন।

তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশনের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানানো হবে। ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধানরা ব্রিফিংয়ে রয়েছেন।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ৮৩টি বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে এবার নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে ৩৬টি আসার বিষয়ে নিশ্চিত করেছে। ৫০ জন বিদেশি সাংবাদিক এবং ৭৮ জন পর্যবেক্ষকও আসতে চান। আমরা যাদের আমন্ত্রণ জানিয়েছি, তারা ইন্টারকন্টিনেন্টালে থাকবেন। ইইউ পর্যবেক্ষক ৫৮ জনের মত আছে। সব মিলিয়ে ৩০০ এর কাছাকাছি হতে পারে।

১২ ফেব্রুয়ারি ভোট সামনে রেখে এবার আগ্রহী বিদেশি গণমাধ্যম, সাংবাদিকসহ পর্যবেক্ষকদের ১৭ জানুয়ারির মধ্যে ইসিতে আবেদনের সুযোগ ছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি নাগরিকদের আগমনী ভিসাসহ অন্যান্য ভিসা সংক্রান্ত এক পত্র জারি করে বলেছে, নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ করা হবে।

মন্ত্রণালয়ের জারি করা এই পত্রে জানানো হয়েছে, বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মতবিরোধের নামে কারো আচরণ মাত্রা ছাড়ালে বুঝতে হবে অন্য উদ্দেশ্য আছে: তথ্যমন্ত্রী

» সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন শফিকুর রহমান

» সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি ইতোমধ্যে বাস্তবায়ন শুরু করেছে: প্রতিমন্ত্রী নুর

» সংবিধান সংস্কার নিয়ে সংসদেই সরকারের অবস্থান জানতে চাওয়া হবে: নাহিদ ইসলাম

» প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী

» যাত্রাবাড়ী থেকে ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেফতার

» প্রবীণ সাংবাদিকদের পেনশনের ব্যবস্থা করা হবে: কল্যাণ ট্রাস্টের এমডি

» বগুড়ার উন্নয়নে শুধু ঘোষণা হয়েছে, কিছু বাস্তবায়ন হয়নি: রুমন

» নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী

» ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়কপরিবহন মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করছে ইসি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বাংলাদেশে কর্মরত বিদেশি মিশনের কূটনীতিকদের ব্রিফ করছে নির্বাচন কমিশন।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে ঢাকার একটি হোটেলে শুরু হওয়া এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে জানান, হোটেল ওয়েস্টিনে এ ব্রিফিং অনুষ্ঠান গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়। তবে অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশন সচিবালয় এসে সিনিয়র সচিব ব্রিফিং করবেন।

তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশনের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানানো হবে। ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধানরা ব্রিফিংয়ে রয়েছেন।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ৮৩টি বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে এবার নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে ৩৬টি আসার বিষয়ে নিশ্চিত করেছে। ৫০ জন বিদেশি সাংবাদিক এবং ৭৮ জন পর্যবেক্ষকও আসতে চান। আমরা যাদের আমন্ত্রণ জানিয়েছি, তারা ইন্টারকন্টিনেন্টালে থাকবেন। ইইউ পর্যবেক্ষক ৫৮ জনের মত আছে। সব মিলিয়ে ৩০০ এর কাছাকাছি হতে পারে।

১২ ফেব্রুয়ারি ভোট সামনে রেখে এবার আগ্রহী বিদেশি গণমাধ্যম, সাংবাদিকসহ পর্যবেক্ষকদের ১৭ জানুয়ারির মধ্যে ইসিতে আবেদনের সুযোগ ছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি নাগরিকদের আগমনী ভিসাসহ অন্যান্য ভিসা সংক্রান্ত এক পত্র জারি করে বলেছে, নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ করা হবে।

মন্ত্রণালয়ের জারি করা এই পত্রে জানানো হয়েছে, বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com