সেনাবাহিনীর অভিযানে ১৮জন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকার ক্যান্সার গলি ও আশপাশের এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- শাহরিয়ার (২২), লিংকু (৪৪), ইয়াসিন (২০), ইয়াসিন (২১), জসিম (১৯), স্বাধীন (২৪), রিয়াজ (১৮), নিজাম (২৩), মাহাবুব (৩৫), হৃদয় (৩৫), আকাশ (৩০), নিদ্রয় (১৮), সানি (২০), করিম (২৩), রুজন (৩০), সাকিব (১৮), ফয়সাল (২২) ও উজ্জ্বল (১৯)।

অভিযান চলাকালে ১২টি ধারালো তলোয়ার, ২টি চাপাতি, ১টি চাইনিজ কুঠার, ২টি ধারালো সামুরাই, ১৩টি স্মার্টফোন, মাদক বিক্রির নগদ ৪০২০০ টাকা ও ১২৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

আজ (২৪ জানুয়ারি) বসিলা সেনা ক্যাম্প সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বসিলা আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল অংশ নেয়। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়, যেখানে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় স্থানীয় জনগণ চরম ভোগান্তিতে পড়ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিয়মিত মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে বলেও জানা গেছে।

স্থানীয়রা জানান, চলতি মাসের মধ্যে এটি ওই এলাকায় সেনাবাহিনীর তৃতীয় অভিযান। এতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যাচাই-বাছাই শেষে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখতে এরকম অভিযান চলমান থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিশেষ অভিযান চালিয়ে ৫৮ জন গ্রেফতার

» সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

» ১/১১ সরকারের সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

» আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই: সংসদে জামায়াত এমপি

» বৃহস্পতিবারের মধ্যে ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

» প্রধান সড়কে অটোরিকশা-ফিটনেসবিহীন গাড়ি বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা: ডিএমপি

» ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

» মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

» গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সেনাবাহিনীর অভিযানে ১৮জন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকার ক্যান্সার গলি ও আশপাশের এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- শাহরিয়ার (২২), লিংকু (৪৪), ইয়াসিন (২০), ইয়াসিন (২১), জসিম (১৯), স্বাধীন (২৪), রিয়াজ (১৮), নিজাম (২৩), মাহাবুব (৩৫), হৃদয় (৩৫), আকাশ (৩০), নিদ্রয় (১৮), সানি (২০), করিম (২৩), রুজন (৩০), সাকিব (১৮), ফয়সাল (২২) ও উজ্জ্বল (১৯)।

অভিযান চলাকালে ১২টি ধারালো তলোয়ার, ২টি চাপাতি, ১টি চাইনিজ কুঠার, ২টি ধারালো সামুরাই, ১৩টি স্মার্টফোন, মাদক বিক্রির নগদ ৪০২০০ টাকা ও ১২৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

আজ (২৪ জানুয়ারি) বসিলা সেনা ক্যাম্প সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বসিলা আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল অংশ নেয়। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়, যেখানে কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় স্থানীয় জনগণ চরম ভোগান্তিতে পড়ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিয়মিত মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে বলেও জানা গেছে।

স্থানীয়রা জানান, চলতি মাসের মধ্যে এটি ওই এলাকায় সেনাবাহিনীর তৃতীয় অভিযান। এতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যাচাই-বাছাই শেষে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখতে এরকম অভিযান চলমান থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com