সংসদে প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে নীতিনির্ধারণ সম্ভব হয় না : ফয়েজ আহমদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে সংসদে আইন, অর্থ বিল বা নীতিনির্ধারণ সম্ভব হয় না। শুক্রবার দুপুরে মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘সংসদীয় ব্যবস্থায় নির্বাচনের পর যিনি সংসদ নেতা হন, তিনিই সরকারপ্রধান হন। এর ফলে রাষ্ট্রপতি, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর অতিমাত্রায় ক্ষমতার প্রভাব পড়ে। প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে সংসদে আইন, অর্থ বিল বা নীতিনির্ধারণ সম্ভব হয় না।

তিনি আরও বলেন, ‘এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ জরুরি। বিচার বিভাগ, সংসদ ও প্রশাসন- এই তিন স্তম্ভকে আলাদা করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐকমত্যে সেই পথ তৈরি হয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দীন, জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির এবং পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সংসদে প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে নীতিনির্ধারণ সম্ভব হয় না : ফয়েজ আহমদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে সংসদে আইন, অর্থ বিল বা নীতিনির্ধারণ সম্ভব হয় না। শুক্রবার দুপুরে মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘সংসদীয় ব্যবস্থায় নির্বাচনের পর যিনি সংসদ নেতা হন, তিনিই সরকারপ্রধান হন। এর ফলে রাষ্ট্রপতি, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর অতিমাত্রায় ক্ষমতার প্রভাব পড়ে। প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে সংসদে আইন, অর্থ বিল বা নীতিনির্ধারণ সম্ভব হয় না।

তিনি আরও বলেন, ‘এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ জরুরি। বিচার বিভাগ, সংসদ ও প্রশাসন- এই তিন স্তম্ভকে আলাদা করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐকমত্যে সেই পথ তৈরি হয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দীন, জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির এবং পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com