তারেক রহমান নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা-৮ আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি বলেন, তারেক রহমান কড়াইল বস্তিতে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এটি নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে শাপলা কলি প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে। এতে প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করছে কি না, সে প্রশ্ন উঠেছে। তারেক রহমানের ক্ষেত্রে এক নীতি আর অন্যদের ক্ষেত্রে ভিন্ন নীতি প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় বিএনপির ‘ফ্যামিলি কার্ড’সহ বিভিন্ন নির্বাচনি প্রতিশ্রুতির সমালোচনা করেন এনসিপির এই প্রার্থী। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন হুদা-রাকিব কমিশনের পথ অনুসরণ করছে।

গণমাধ্যম নিয়েও অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপির পক্ষে অনেক গণমাধ্যম কাজ করছে এবং মিডিয়া দখল করা হয়েছে।

প্রতীক বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ লড়াইয়ের পর এনসিপি শাপলা কলি প্রতীক পেয়েছে। তবে প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের সঙ্গে বৈষম্য করেছে বলেও অভিযোগ করেন তিনি।

নির্বাচনি প্রচারণা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে বৃহস্পতিবার থেকে তার প্রচারণা শুরু হবে। তিনি বলেন, ওসমান হাদির বিচার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। যারা বর্তমানে প্রশাসনে আছেন, তাদের কাছে তিনি দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান।

তিনি আরও বলেন, তার নির্বাচনি এজেন্ডার মধ্যে ওসমান হাদির বিচার, চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে লড়াই অন্যতম।

এদিকে, ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন। তার পক্ষে একজন উপদেষ্টা প্রতীক সংগ্রহ করেন।

প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু করে নির্বাচন কমিশন। প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অসুস্থ মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে গেলেন জামায়াত আমীর

» চুপ্পুর পদত্যাগ আন্দোলনের সময় বিএনপি বলেছিল ‘সময় প্রয়োজন’: নাসীরুদ্দীন

» ‘সেই সময়ে কি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি হয়নি’, নাহিদকে প্রশ্ন হামিমের

» ‘জামায়াত-এনসিপির হটকারিতার জন্য আ.লীগ ফিরে আসবে’: রাশেদ খান

» ফ্যাসিবাদের দোসর সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট: সাদিক কায়েম

» কোনো দল স্বৈরাচারের পথে হাঁটতে চাইলে তাদের প্রতিরোধ করব: সারজিস

» এই সংসদে ফ্যাসিস্টের দোসর, খুনির কোনো দোসর যেন বক্তব্য রাখতে না পারে: জামায়াত আমির

» বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে: প্রতিমন্ত্রী নুর

» জীবিতের চেয়ে প্রয়াত খালেদা জিয়া আরও বেশি শক্তিশালী : পার্থ

» বৈষম্যহীন বাংলাদেশ গঠনই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তারেক রহমান নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা-৮ আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। তিনি বলেন, তারেক রহমান কড়াইল বস্তিতে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এটি নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে শাপলা কলি প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে। এতে প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করছে কি না, সে প্রশ্ন উঠেছে। তারেক রহমানের ক্ষেত্রে এক নীতি আর অন্যদের ক্ষেত্রে ভিন্ন নীতি প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় বিএনপির ‘ফ্যামিলি কার্ড’সহ বিভিন্ন নির্বাচনি প্রতিশ্রুতির সমালোচনা করেন এনসিপির এই প্রার্থী। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন হুদা-রাকিব কমিশনের পথ অনুসরণ করছে।

গণমাধ্যম নিয়েও অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপির পক্ষে অনেক গণমাধ্যম কাজ করছে এবং মিডিয়া দখল করা হয়েছে।

প্রতীক বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ লড়াইয়ের পর এনসিপি শাপলা কলি প্রতীক পেয়েছে। তবে প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের সঙ্গে বৈষম্য করেছে বলেও অভিযোগ করেন তিনি।

নির্বাচনি প্রচারণা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে বৃহস্পতিবার থেকে তার প্রচারণা শুরু হবে। তিনি বলেন, ওসমান হাদির বিচার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। যারা বর্তমানে প্রশাসনে আছেন, তাদের কাছে তিনি দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান।

তিনি আরও বলেন, তার নির্বাচনি এজেন্ডার মধ্যে ওসমান হাদির বিচার, চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে লড়াই অন্যতম।

এদিকে, ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন। তার পক্ষে একজন উপদেষ্টা প্রতীক সংগ্রহ করেন।

প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু করে নির্বাচন কমিশন। প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com