প্রবাসী ৩ লাখ ৭৩ হাজার ভোটারের ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ৩ লাখ ৭৩ হাজার ৩৯৮ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ১ লাখ ৯৬ হাজার ৬২৫ জন ভোটার ইতোমধ্যে ব্যালটে থাকা কিউআর কোড স্ক্যান করেছেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইসি জানায়, পোস্টাল ব্যালটে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট দিয়ে ব্যালট ডাকযোগে বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে।

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমের ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে বলেন, এ পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার ৩৯৮ জন প্রবাসীর ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। তবে সঠিক ঠিকানা না দেওয়া বা ভোটারকে ঠিকানায় না পাওয়ার কারণে ৫ হাজার ১২৬টি ব্যালট ফেরত এসেছে।

এর আগে নির্বাচন কমিশন ১২১টি দেশে অবস্থানরত মোট ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করে।

ইসির তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতীক বরাদ্দের পর প্রবাসী ভোটাররা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট বাংলাদেশে পাঠাতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বাস্থ্য খাতে স্বস্তির বার্তা, দ্রুত কাটবে হাসপাতালের সংকট: স্বাস্থ্যমন্ত্রী

» ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহিদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান

» রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন

» বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

» কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক

» অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ

» মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

» আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

» সাংবাদিক হাফিজুর রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার,  মুক্তি’র দাবিতে  নারায়ণগঞ্জে মানববন্ধন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রবাসী ৩ লাখ ৭৩ হাজার ভোটারের ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ৩ লাখ ৭৩ হাজার ৩৯৮ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ১ লাখ ৯৬ হাজার ৬২৫ জন ভোটার ইতোমধ্যে ব্যালটে থাকা কিউআর কোড স্ক্যান করেছেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইসি জানায়, পোস্টাল ব্যালটে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট দিয়ে ব্যালট ডাকযোগে বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে।

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমের ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে বলেন, এ পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার ৩৯৮ জন প্রবাসীর ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। তবে সঠিক ঠিকানা না দেওয়া বা ভোটারকে ঠিকানায় না পাওয়ার কারণে ৫ হাজার ১২৬টি ব্যালট ফেরত এসেছে।

এর আগে নির্বাচন কমিশন ১২১টি দেশে অবস্থানরত মোট ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করে।

ইসির তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতীক বরাদ্দের পর প্রবাসী ভোটাররা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট বাংলাদেশে পাঠাতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com