বিদেশি অস্ত্র, মাদকসহ দুই সন্ত্রাসী আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : খুলনায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে বাগমারা এলাকায় বিদেশি অস্ত্র, গুলি ও মাদকসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী।

আটক ব্যক্তিরা হলেন শাকিল আহমেদ (২০) ও এসএম তরিকুল ইসলাম তৌহিদ (২৫)।

সোমবার  সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ৭টায় খুলনার বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এসময় তাদের আটক করা হয়। তাদের দেওয়া তথ্যানুযায়ী বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া ও টুটপাড়া সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, ৭ রাউন্ড তাজা গোলা, একটি ম্যাগাজিন এবং ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘ব্যাচেলর পয়েন্ট’-এ রাফসান ও সুনেহরা!

» রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: চিফ হুইপ

» হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে

» গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল, হলো না

» বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, আকাশের দিকে তাকিয়ে করলেন উদযাপন

» ক্যান্সার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, আশাব্যঞ্জক ফল পেলেন রোগীরা

» ডেঙ্গু মোকাবিলায় আইন প্রয়োগ শুরু, লার্ভা পেলেই ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

» এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬০: র‍্যাব

» উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশের অভিযানে ৩০জন গ্রেফতার

» দুই তরুণকে গুলি করে হত্যা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিদেশি অস্ত্র, মাদকসহ দুই সন্ত্রাসী আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : খুলনায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে বাগমারা এলাকায় বিদেশি অস্ত্র, গুলি ও মাদকসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী।

আটক ব্যক্তিরা হলেন শাকিল আহমেদ (২০) ও এসএম তরিকুল ইসলাম তৌহিদ (২৫)।

সোমবার  সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ৭টায় খুলনার বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এসময় তাদের আটক করা হয়। তাদের দেওয়া তথ্যানুযায়ী বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া ও টুটপাড়া সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, ৭ রাউন্ড তাজা গোলা, একটি ম্যাগাজিন এবং ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com