গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের জন্য প্রয়োজন: আলী রিয়াজ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজন।’

আজ দুপুরে রাজশাহী হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগা মাঠে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কীভাবে স্বাধীনভাবে কাজ করবে- এসব সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই নিতে হবে। এ কারণে গণভোটের আয়োজন করা হয়েছে। নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া।’

অধ্যাপক আলী রিয়াজ বলেন, ‘গণভোট নিয়ে কোনো রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত নেই। মানুষ ভোট দিতে চায়, কিন্তু সেই পরিবেশ বারবার বাধাগ্রস্ত হয়েছে। সে জায়গাটি পূর্ণভাবে পুনঃপ্রতিষ্ঠা করতে জুলাই জাতীয় সনদ ও গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ভয়াবহ দুর্নীতি হয়েছে। এসব বন্ধ করতে হলে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী ও স্বাধীন করতে হবে। তবে শুধু একটি প্রতিষ্ঠান দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না, সংসদের সংশ্লিষ্ট কমিটিগুলোকেও কার্যকর করতে হবে। এসব যা জুলাই সনদে উল্লেখ রয়েছে।’

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানের সভাপতিত্বে সম্মেলনে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আর এন এম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান ও জেলা প্রশাসক আফিয়া আখতার উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বছরে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক বৈধভাবে যেতে পারবেন ইতালিতে

» আবারও দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে সমৃদ্ধ হবে বাংলাদেশ : রিজভী

» ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

» রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

» আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল বিভাগের রায় যেকোনো দিন

» প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত : শিক্ষা প্রতিমন্ত্রী

» বাংলাদেশ-ইতালি সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

» নিরাপদ খাদ্য ও অপচয় রোধে মিলানের সঙ্গে কাজ করবে খুলনা : মীর শাহে আলম

» চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের অগ্রাধিকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য : অর্থমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের জন্য প্রয়োজন: আলী রিয়াজ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজন।’

আজ দুপুরে রাজশাহী হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগা মাঠে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কীভাবে স্বাধীনভাবে কাজ করবে- এসব সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই নিতে হবে। এ কারণে গণভোটের আয়োজন করা হয়েছে। নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া।’

অধ্যাপক আলী রিয়াজ বলেন, ‘গণভোট নিয়ে কোনো রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত নেই। মানুষ ভোট দিতে চায়, কিন্তু সেই পরিবেশ বারবার বাধাগ্রস্ত হয়েছে। সে জায়গাটি পূর্ণভাবে পুনঃপ্রতিষ্ঠা করতে জুলাই জাতীয় সনদ ও গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ভয়াবহ দুর্নীতি হয়েছে। এসব বন্ধ করতে হলে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী ও স্বাধীন করতে হবে। তবে শুধু একটি প্রতিষ্ঠান দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না, সংসদের সংশ্লিষ্ট কমিটিগুলোকেও কার্যকর করতে হবে। এসব যা জুলাই সনদে উল্লেখ রয়েছে।’

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খানের সভাপতিত্বে সম্মেলনে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আর এন এম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমান ও জেলা প্রশাসক আফিয়া আখতার উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com