শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল থাকলে অনাস্থা প্রকাশ করবে এনসিপি: সারজিস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত বহাল রাখলে অনাস্থা প্রকাশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (১ অক্টোবর) বিকেলে তার নিজ জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সারজিস আলম বলেন, শাপলা প্রতীক পেতে কোন আইনগত বাধা ছিল না বলেই আমরা চেয়েছি। আমরা মনে করি কোন চাপে নির্বাচন কমিশন এই স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক আচরণ করছে।

আমরা যাত্রা শুরু করেছি এক বছর হলো তাতেই আমাদের মার্কা নিয়ে একটা বড় গোষ্ঠীর মাথাব্যথা। এই মার্কার চাপটাই নিতে পারছে না। গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যদি স্বাধীন একটি প্রতিষ্ঠান এমন স্বেচ্ছাচারিতা করে তাহলে আমরা দৃঢ়ভাবে বলতে চাই তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা যদি এটি বহাল রাখে তাহলে আমরা এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যেতে অনাস্থা প্রকাশ করব।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর যখন আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হয় এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ব্যর্থতা। তিনি যদি এতো রক্ত এতো ত্যাগ প্রাণ বিসর্জন ভুলে গিয়ে নিজের ইমেজ চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আওয়ামী লীগের কার্যক্রম চালুর বিষয়ে কোন স্টেটমেন্ট দিয়ে থাকেন তাহলে একটা কথাই বলবো বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দেবে না।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের মানুষ খুনি শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন। দেশের দেয়ালে দেয়ালে রক্ত দিয়ে খুনি হাসিনার নাম লেখা হয়ে গেছে।

যারা সরকারের সুবিধাভোগী তারা এ কথা ভুলে যেতে পারে তবে যে মা তার সন্তানের লাশ ছুয়েছেন তিনি যতদিন ভুলবেন না ততদিন আমরাও ভুলবো না। ভুলতে দেবও না। এই বাংলাদেশে আওয়ামী লীগের আর রাজনীতি চলবে না। আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে এটা ছাড়া অন্য কোন অপশন নাই।

গত সোমবার থেকে সারজিস পঞ্চগড়-১ আসনের উপজেলাগুলোর বিভিন্ন দুর্গামন্ডপ পরিদর্শন করছেন এবং দলের পক্ষ থেকে অর্থ সহায়তা করছেন।

বুধবার বিকেলে তার নিজ উপজেলা আটোয়ারীতে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনে বের হন তিনি। তার সাথে এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল থাকলে অনাস্থা প্রকাশ করবে এনসিপি: সারজিস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত বহাল রাখলে অনাস্থা প্রকাশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (১ অক্টোবর) বিকেলে তার নিজ জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সারজিস আলম বলেন, শাপলা প্রতীক পেতে কোন আইনগত বাধা ছিল না বলেই আমরা চেয়েছি। আমরা মনে করি কোন চাপে নির্বাচন কমিশন এই স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক আচরণ করছে।

আমরা যাত্রা শুরু করেছি এক বছর হলো তাতেই আমাদের মার্কা নিয়ে একটা বড় গোষ্ঠীর মাথাব্যথা। এই মার্কার চাপটাই নিতে পারছে না। গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যদি স্বাধীন একটি প্রতিষ্ঠান এমন স্বেচ্ছাচারিতা করে তাহলে আমরা দৃঢ়ভাবে বলতে চাই তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা যদি এটি বহাল রাখে তাহলে আমরা এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যেতে অনাস্থা প্রকাশ করব।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর যখন আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হয় এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ব্যর্থতা। তিনি যদি এতো রক্ত এতো ত্যাগ প্রাণ বিসর্জন ভুলে গিয়ে নিজের ইমেজ চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আওয়ামী লীগের কার্যক্রম চালুর বিষয়ে কোন স্টেটমেন্ট দিয়ে থাকেন তাহলে একটা কথাই বলবো বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দেবে না।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের মানুষ খুনি শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন। দেশের দেয়ালে দেয়ালে রক্ত দিয়ে খুনি হাসিনার নাম লেখা হয়ে গেছে।

যারা সরকারের সুবিধাভোগী তারা এ কথা ভুলে যেতে পারে তবে যে মা তার সন্তানের লাশ ছুয়েছেন তিনি যতদিন ভুলবেন না ততদিন আমরাও ভুলবো না। ভুলতে দেবও না। এই বাংলাদেশে আওয়ামী লীগের আর রাজনীতি চলবে না। আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে এটা ছাড়া অন্য কোন অপশন নাই।

গত সোমবার থেকে সারজিস পঞ্চগড়-১ আসনের উপজেলাগুলোর বিভিন্ন দুর্গামন্ডপ পরিদর্শন করছেন এবং দলের পক্ষ থেকে অর্থ সহায়তা করছেন।

বুধবার বিকেলে তার নিজ উপজেলা আটোয়ারীতে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনে বের হন তিনি। তার সাথে এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com