শোক শক্তিতে রূপান্তরিত করে তা দেশ পুনর্গঠনে ব্যবহার করব : সালাহউদ্দিন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করব। এই শক্তি শুধু নির্বাচনী স্বার্থে নয়, বরং জাতি গঠন ও বাংলাদেশ পুনর্গঠনের কাজে ব্যবহার করা হবে।

সোমবার বিকেলে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর মিছবাহুল মাদ্রাসায় বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের এই জাতি যেন জানে-গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। এই জাতি কখনো করদ রাজ্য হওয়ার জন্য সৃষ্টি হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন এবং লাখ প্রাণের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। যখন সেই স্বাধীনতা হুমকির মুখে পড়েছিল, তখন সিপাহি-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবারও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করেছেন।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও, তিনি এদেশের মানুষের হৃদয়ে চিরঞ্জীব হয়ে আছেন। তার ইন্তেকালের পর দেশের আপামর জনগণসহ সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন। নির্যাতিত ও নিপীড়িত মানুষের দোয়া তিনি পেয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ইতিহাসের সর্ববৃহৎ জানাজাগুলোর একটি তার ভাগ্যে জুটেছে আলহামদুলিল্লাহ। এটাই প্রমাণ করে যে, তিনি এদেশের মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন। সাধারণ মানুষ মূলত বিশ্বাস, আস্থা ও নৈতিকতার ওপরই রাজনীতি মূল্যায়ন করে।

এতে সভাপতিত্ব করেন রামপুর মিছবাহুল মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কাশেম। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার

» আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ

» বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

» সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শোক শক্তিতে রূপান্তরিত করে তা দেশ পুনর্গঠনে ব্যবহার করব : সালাহউদ্দিন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করব। এই শক্তি শুধু নির্বাচনী স্বার্থে নয়, বরং জাতি গঠন ও বাংলাদেশ পুনর্গঠনের কাজে ব্যবহার করা হবে।

সোমবার বিকেলে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর মিছবাহুল মাদ্রাসায় বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের এই জাতি যেন জানে-গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। এই জাতি কখনো করদ রাজ্য হওয়ার জন্য সৃষ্টি হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন এবং লাখ প্রাণের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। যখন সেই স্বাধীনতা হুমকির মুখে পড়েছিল, তখন সিপাহি-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবারও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করেছেন।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও, তিনি এদেশের মানুষের হৃদয়ে চিরঞ্জীব হয়ে আছেন। তার ইন্তেকালের পর দেশের আপামর জনগণসহ সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন। নির্যাতিত ও নিপীড়িত মানুষের দোয়া তিনি পেয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ইতিহাসের সর্ববৃহৎ জানাজাগুলোর একটি তার ভাগ্যে জুটেছে আলহামদুলিল্লাহ। এটাই প্রমাণ করে যে, তিনি এদেশের মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন। সাধারণ মানুষ মূলত বিশ্বাস, আস্থা ও নৈতিকতার ওপরই রাজনীতি মূল্যায়ন করে।

এতে সভাপতিত্ব করেন রামপুর মিছবাহুল মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কাশেম। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com