এনসিপি নেতা তৈয়বুর নিখোঁজ, এভাবে হাসিনা আমলের মতো ডিবি পুলিশ ধরে নিতে পারে না: পারুল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভার উপজেলার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী তৈয়বুর রহমানকে ডিবি পরিচয়ে অ্যারেস্ট করা হয়েছে বলে অভিযোগ দলের মুখ্য যুগ্ম সমন্বয়ক দিলশানা পারুলের। গতকাল শনিবার রাত থেকে তৈয়বুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়ছেন তিনি।

শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে বিষয়টি জানিয়ে একটি পোস্ট করেন আসন্ন নির্বাচনে ঢাকা-১৯ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য ‍যুগ্ম সমন্বয়ক দিলশানা পারুল।

তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘তৈয়বুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারের ফ্রন্ট লাইনের সংগঠক, আমাদের এনসিপির সাভারের বর্তমান নেতা।

আমার ঢাকা-১৯ নমিনেশন সাবমিশনের সাভারের ভোটার হিসেবে প্রস্তাবনাকারী। গতকাল নমিনেশন যাচাই-বাছাই প্রক্রিয়ায় দুপুরে আমার সাথে ছিল। আমার নমিনেশন বৈধ ঘোষণার পর সেখান থেকে সে উত্তরা চলে যায়।’

তিনি বলেন, ‘উত্তরা থেকে ডিবি পুলিশ তৈয়বুরকে অ্যারেস্ট করেছে। উত্তরা কোন থানায় তৈয়বুরের কোনো খোঁজ আমরা পাচ্ছি না। অনতিবিলম্বে তৈয়বুরকে কোথায় আটকে রাখা হয়েছে আমাদেরকে তা জানতে দিতে হবে। এভাবে হাসিনা আমলের মতো ডিবি পুলিশ ধরে নিয়ে যাওয়া চলতে পারে না।’

তবে এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য গণমাধ্যমে জানানো হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার

» আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ

» বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

» সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এনসিপি নেতা তৈয়বুর নিখোঁজ, এভাবে হাসিনা আমলের মতো ডিবি পুলিশ ধরে নিতে পারে না: পারুল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভার উপজেলার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী তৈয়বুর রহমানকে ডিবি পরিচয়ে অ্যারেস্ট করা হয়েছে বলে অভিযোগ দলের মুখ্য যুগ্ম সমন্বয়ক দিলশানা পারুলের। গতকাল শনিবার রাত থেকে তৈয়বুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়ছেন তিনি।

শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে বিষয়টি জানিয়ে একটি পোস্ট করেন আসন্ন নির্বাচনে ঢাকা-১৯ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য ‍যুগ্ম সমন্বয়ক দিলশানা পারুল।

তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘তৈয়বুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারের ফ্রন্ট লাইনের সংগঠক, আমাদের এনসিপির সাভারের বর্তমান নেতা।

আমার ঢাকা-১৯ নমিনেশন সাবমিশনের সাভারের ভোটার হিসেবে প্রস্তাবনাকারী। গতকাল নমিনেশন যাচাই-বাছাই প্রক্রিয়ায় দুপুরে আমার সাথে ছিল। আমার নমিনেশন বৈধ ঘোষণার পর সেখান থেকে সে উত্তরা চলে যায়।’

তিনি বলেন, ‘উত্তরা থেকে ডিবি পুলিশ তৈয়বুরকে অ্যারেস্ট করেছে। উত্তরা কোন থানায় তৈয়বুরের কোনো খোঁজ আমরা পাচ্ছি না। অনতিবিলম্বে তৈয়বুরকে কোথায় আটকে রাখা হয়েছে আমাদেরকে তা জানতে দিতে হবে। এভাবে হাসিনা আমলের মতো ডিবি পুলিশ ধরে নিয়ে যাওয়া চলতে পারে না।’

তবে এ বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য গণমাধ্যমে জানানো হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com