খালেদা জিয়া ছিলেন দেশের আপসহীন নেত্রী, দেশবাসীকে তার জন্য দোয়া করার আহ্বান মামুনুল হকের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক। শুক্রবার জুমার নামাজের পর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি।

এ সময় কবরের দিকে হাত তুলে দোয়া না করার অনুরোধ জানান তিনি। মামুনুল হক বলেন, কবরের দিকে হাত তুলে দোয়া করলে মনে হয় যে, মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া হচ্ছে। এজন্য ওলামায়ে কেরাম বলে থাকেন যে, কেবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করবে। এছাড়া যে কোনো নেক আমল করে কবরের কাছে এসে হোক, কবরের দূরে থেকে হোক, যে কোনো মুমিন মুসলমানের জন্য তাদের মাগফেরাত কামনা করে দোয়া করা যায়। আমি সকলকে অনুরোধ করব যে, মুসলমান যে কোনো নারী বা পুরুষ মৃত যারা তাদের মাগফেরাতের জন্য আমরা যখনই কোনো আমল করব তা ঘরে বসে করতে পারি। আবার কবরের পাশে দাঁড়িয়েও আমল করতে পারি। আমল করে সওয়াব পৌঁছানো এটাই হলো তাদের সবচেয়ে বড় বিষয়, জরুরি বিষয়।

তিনি আরো বলেন, মৃত্যুর পরে মানুষের আর কোনো চাহিদা থাকে না। তাদের চাহিদা থাকে একটাই যে তাদের জীবিত আপনজন তাদের ভক্তবৃন্দ, তারা যেন মৃত ব্যক্তির জন্য নেক আমল করে তাদের জন্য যেন সওয়াব প্রেরণ করে। এটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় উপকার এবং এটাই হবে তাদের প্রতি সত্যিকার ভালোবাসা, সত্যিকার ভক্তির প্রমাণ। আমি সকলকে সেই বিষয়ের প্রতি লক্ষ্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।

এ সময় কবর জিয়ারত করতে আসাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এখানে আসছেন তাদের সকলের প্রতি আমাদের এটাই অনুরোধ, এখানে কবর জিয়ারতের ক্ষেত্রে ইসলামের যেই বিধান রয়েছে সে অনুযায়ীই জিয়ারত করবেন। কোরআন সুন্নাহর যে পদ্ধতি রয়েছে, সুন্নতের যে তরিকা রয়েছে- আমরা সেই সুন্নাহ পদ্ধতি সম্পর্কে অবগত হয়ে সেভাবে আমরা কবর জিয়ারত করব।

বেগম খালেদা জিয়ার কবরের পাশে আসা সম্পর্কে মামুনুল হক বলেন, আজকে পবিত্র জুমার দিন। জুমার পরে জুমার নামাজ শেষে আমরা এখানে কবর জিয়ারত করতে এসেছিলাম। এখানে বাংলাদেশের মানুষের প্রিয়তম একজন ব্যক্তিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পাশেই সদ্য সমাহিত ওনার সম্মানিতা সহধর্মিণী বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশের মাটি এবং মানুষ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে মাটি ও মানুষের পক্ষে একজন আমরণ সংগ্রামী মহীয়সী নারী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলাম। এখানে কিছু নেক আমল করে সূরা ফাতেহাসহ আরো কিছু কোরআন তেলাওয়াত করে তাদের রুহের মাগফেরাতের জন্য দোয়া করেছি। আল্লাহ যেন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করেন এবং তাদের জান্নাত নসিব করেন। ভুল ত্রুটি যা হয়েছে মানুষ হিসেবে সেগুলো যেন আল্লাহ মার্জনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথের প্রস্তুতি

» রমজান উপলক্ষে টিসিবির নিত্যপণ্য বিক্রি শুরু আজ

» জামায়াতের বিক্ষোভ বাতিল

» সকালে ‘না’ বলার পর দুপুরে শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা

» গ্রেপ্তার হতে পারেন আমিশা প্যাটেল

» সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন কানাডার যুবরাজ

» মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

» রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ

» মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন আমিনুল হক

» দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খালেদা জিয়া ছিলেন দেশের আপসহীন নেত্রী, দেশবাসীকে তার জন্য দোয়া করার আহ্বান মামুনুল হকের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক। শুক্রবার জুমার নামাজের পর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি।

এ সময় কবরের দিকে হাত তুলে দোয়া না করার অনুরোধ জানান তিনি। মামুনুল হক বলেন, কবরের দিকে হাত তুলে দোয়া করলে মনে হয় যে, মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া হচ্ছে। এজন্য ওলামায়ে কেরাম বলে থাকেন যে, কেবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করবে। এছাড়া যে কোনো নেক আমল করে কবরের কাছে এসে হোক, কবরের দূরে থেকে হোক, যে কোনো মুমিন মুসলমানের জন্য তাদের মাগফেরাত কামনা করে দোয়া করা যায়। আমি সকলকে অনুরোধ করব যে, মুসলমান যে কোনো নারী বা পুরুষ মৃত যারা তাদের মাগফেরাতের জন্য আমরা যখনই কোনো আমল করব তা ঘরে বসে করতে পারি। আবার কবরের পাশে দাঁড়িয়েও আমল করতে পারি। আমল করে সওয়াব পৌঁছানো এটাই হলো তাদের সবচেয়ে বড় বিষয়, জরুরি বিষয়।

তিনি আরো বলেন, মৃত্যুর পরে মানুষের আর কোনো চাহিদা থাকে না। তাদের চাহিদা থাকে একটাই যে তাদের জীবিত আপনজন তাদের ভক্তবৃন্দ, তারা যেন মৃত ব্যক্তির জন্য নেক আমল করে তাদের জন্য যেন সওয়াব প্রেরণ করে। এটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় উপকার এবং এটাই হবে তাদের প্রতি সত্যিকার ভালোবাসা, সত্যিকার ভক্তির প্রমাণ। আমি সকলকে সেই বিষয়ের প্রতি লক্ষ্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।

এ সময় কবর জিয়ারত করতে আসাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এখানে আসছেন তাদের সকলের প্রতি আমাদের এটাই অনুরোধ, এখানে কবর জিয়ারতের ক্ষেত্রে ইসলামের যেই বিধান রয়েছে সে অনুযায়ীই জিয়ারত করবেন। কোরআন সুন্নাহর যে পদ্ধতি রয়েছে, সুন্নতের যে তরিকা রয়েছে- আমরা সেই সুন্নাহ পদ্ধতি সম্পর্কে অবগত হয়ে সেভাবে আমরা কবর জিয়ারত করব।

বেগম খালেদা জিয়ার কবরের পাশে আসা সম্পর্কে মামুনুল হক বলেন, আজকে পবিত্র জুমার দিন। জুমার পরে জুমার নামাজ শেষে আমরা এখানে কবর জিয়ারত করতে এসেছিলাম। এখানে বাংলাদেশের মানুষের প্রিয়তম একজন ব্যক্তিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পাশেই সদ্য সমাহিত ওনার সম্মানিতা সহধর্মিণী বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশের মাটি এবং মানুষ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে মাটি ও মানুষের পক্ষে একজন আমরণ সংগ্রামী মহীয়সী নারী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলাম। এখানে কিছু নেক আমল করে সূরা ফাতেহাসহ আরো কিছু কোরআন তেলাওয়াত করে তাদের রুহের মাগফেরাতের জন্য দোয়া করেছি। আল্লাহ যেন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করেন এবং তাদের জান্নাত নসিব করেন। ভুল ত্রুটি যা হয়েছে মানুষ হিসেবে সেগুলো যেন আল্লাহ মার্জনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com