মানুষের প্রত্যাশা এখন আরও উচ্চতায় : সালাহউদ্দিন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপির প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা রয়েছে, সেটা পূরণ করতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে এই শঙ্কার কথা জানান তিনি।

সালাহউদ্দিন বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। কিন্তু তিনি মানুষের অন্তরে রয়েছেন। গণতন্ত্রের মা হিসেবে তিনি খেতাব পেয়েছেন এবং ভূষিত হয়েছেন।’

বেগম জিয়ার জানাজায় জনসমাগমের বিষয়ে তিনি বলেন, ‘রাজধানীতে অসংখ্য মানুষ তার জানাজায় শরিক হয়েছেন আর যারা আসতে পারেননি তারা গয়েবানা জানাজায় অংশ নেন। এটি পৃথিবীর সর্ববৃহৎ জানাজা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কত মানুষ জানাজায় শরিক হয়েছে তার কোনো সীমা রেখা নাই বা পরিসংখ্যান নাই। ভবিষ্যতে হয়তো অনুমান নির্ভর একটা তথ্য দেয়া যেতে পারে।’

‘পৃথিবীর মানুষ বিশ্বাস করেছে, গণতন্ত্রের লড়াই সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কীভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষক হতে পারে, দৃষ্টান্ত হতে পারে। গণতেন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে নিজের জীবন, সন্তান পরিবার সব কিছু তিনি ত্যাগ করেছেন,’ যোগ করেন বিএনপির এই সিনিয়র নেতা।

তিনি আরও বলেন, ‘দেশ ও দেশের মানুষের জন্য বেগম জিয়ার যে টান, ভালোবাসা, ভক্তি এবং দেশপ্রেম তার কোনো তুলনা নেই। তিনি সবকিছু হারিয়েছেন তবে অর্জন করেছেন যে উচ্চতায়, সেই উচ্চতায় পৃথিবীর বুকে খুব একটা মানুষের নাম লেখা নাই।’

বেগম জিয়ার ত্যাগ, সংগ্রাম ও আদর্শকে বাঁচিয়ে রেখে সামনের দিনে শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করবেন জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘এটাই জাতির দাবি। তিনি শুধু বিএনপির নেত্রী নন, তিনি নিজেকে গণতন্ত্রকামী মানুষের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দেশের সবাই তাকে সেই মর্যাদায় আসিন করেছেন। অন্যথায় তাকে হারানোর বেদনা কখনোই পূর্ণ হবে না।’

মানুষের প্রত্যাশা পূরণে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা আজকে যে উচ্চতায় উঠেছে, আমরা সত্যিকার অর্থে সেই প্রত্যাশা পূরণ করতে পারবো কি না, তা নিয়ে শঙ্কিত। মানুষের আশা এবং প্রত্যাশা আসমান সমান হয়ে গেছে। সেই প্রত্যাশা কতটুকু বাস্তবিক ভিত্তিতে আমরা বাস্তবায়ন করতে পারবো, সবাইকে ঐক্যবদ্ধ রেখে- সেটা নিয়ে আমি সত্যি শঙ্কিত। তবুও আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। সীমিত সাধ্য ও অর্থনৈতিক সাধ্যের মধ্যে সবাইকে ঐক্যবদ্ধ করে এই জাতিকে এগিয়ে নিতে হবে। এটাই আমাদের দায়িত্ব। কতটুকু পূরণ করতে পারা যাবে বা যাবে না সেটা ভবিষ্যৎ দেখবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার

» আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ

» বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

» সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মানুষের প্রত্যাশা এখন আরও উচ্চতায় : সালাহউদ্দিন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপির প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা রয়েছে, সেটা পূরণ করতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে এই শঙ্কার কথা জানান তিনি।

সালাহউদ্দিন বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। কিন্তু তিনি মানুষের অন্তরে রয়েছেন। গণতন্ত্রের মা হিসেবে তিনি খেতাব পেয়েছেন এবং ভূষিত হয়েছেন।’

বেগম জিয়ার জানাজায় জনসমাগমের বিষয়ে তিনি বলেন, ‘রাজধানীতে অসংখ্য মানুষ তার জানাজায় শরিক হয়েছেন আর যারা আসতে পারেননি তারা গয়েবানা জানাজায় অংশ নেন। এটি পৃথিবীর সর্ববৃহৎ জানাজা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কত মানুষ জানাজায় শরিক হয়েছে তার কোনো সীমা রেখা নাই বা পরিসংখ্যান নাই। ভবিষ্যতে হয়তো অনুমান নির্ভর একটা তথ্য দেয়া যেতে পারে।’

‘পৃথিবীর মানুষ বিশ্বাস করেছে, গণতন্ত্রের লড়াই সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কীভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষক হতে পারে, দৃষ্টান্ত হতে পারে। গণতেন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে নিজের জীবন, সন্তান পরিবার সব কিছু তিনি ত্যাগ করেছেন,’ যোগ করেন বিএনপির এই সিনিয়র নেতা।

তিনি আরও বলেন, ‘দেশ ও দেশের মানুষের জন্য বেগম জিয়ার যে টান, ভালোবাসা, ভক্তি এবং দেশপ্রেম তার কোনো তুলনা নেই। তিনি সবকিছু হারিয়েছেন তবে অর্জন করেছেন যে উচ্চতায়, সেই উচ্চতায় পৃথিবীর বুকে খুব একটা মানুষের নাম লেখা নাই।’

বেগম জিয়ার ত্যাগ, সংগ্রাম ও আদর্শকে বাঁচিয়ে রেখে সামনের দিনে শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করবেন জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘এটাই জাতির দাবি। তিনি শুধু বিএনপির নেত্রী নন, তিনি নিজেকে গণতন্ত্রকামী মানুষের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দেশের সবাই তাকে সেই মর্যাদায় আসিন করেছেন। অন্যথায় তাকে হারানোর বেদনা কখনোই পূর্ণ হবে না।’

মানুষের প্রত্যাশা পূরণে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা আজকে যে উচ্চতায় উঠেছে, আমরা সত্যিকার অর্থে সেই প্রত্যাশা পূরণ করতে পারবো কি না, তা নিয়ে শঙ্কিত। মানুষের আশা এবং প্রত্যাশা আসমান সমান হয়ে গেছে। সেই প্রত্যাশা কতটুকু বাস্তবিক ভিত্তিতে আমরা বাস্তবায়ন করতে পারবো, সবাইকে ঐক্যবদ্ধ রেখে- সেটা নিয়ে আমি সত্যি শঙ্কিত। তবুও আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। সীমিত সাধ্য ও অর্থনৈতিক সাধ্যের মধ্যে সবাইকে ঐক্যবদ্ধ করে এই জাতিকে এগিয়ে নিতে হবে। এটাই আমাদের দায়িত্ব। কতটুকু পূরণ করতে পারা যাবে বা যাবে না সেটা ভবিষ্যৎ দেখবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com