পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  ঘন কুয়াশা কমে আসায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার সকাল পৌনে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

আরিচা-কাজিরহাট নৌরুটে ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্বের কারণে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে কুয়াশার তীব্রতা কমে এলে সকালে সাড়ে ৮টা থেকে এ রুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম সালাম হোসেন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় শনিবার দিবাগত রাত সোয়া ৪টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

তিনি বলেন, শনিবার হঠাৎ করেই পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্বের কারণে ফেরির দিক নির্দেশিকা বাতির আলো অস্পষ্ট হয়ে আসে এবং ৯টা ৫০ মিনিটে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাঝ পদ্মা নদীতে যাত্রী ও যানবাহন বোঝাই অবস্থায় চারটি ফেরি নোঙর করেছিল।

কুয়াশা নদীপথে কমে এলে সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি সার্ভিস স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি সার্ভিস বন্ধ থাকায় উভয় ঘাট পয়েন্টে কয়েক শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে এবং সিরিয়াল অনুযায়ী সেগুলোকে পার করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  ঘন কুয়াশা কমে আসায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার সকাল পৌনে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

আরিচা-কাজিরহাট নৌরুটে ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্বের কারণে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে কুয়াশার তীব্রতা কমে এলে সকালে সাড়ে ৮টা থেকে এ রুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম সালাম হোসেন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসায় শনিবার দিবাগত রাত সোয়া ৪টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

তিনি বলেন, শনিবার হঠাৎ করেই পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্বের কারণে ফেরির দিক নির্দেশিকা বাতির আলো অস্পষ্ট হয়ে আসে এবং ৯টা ৫০ মিনিটে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাঝ পদ্মা নদীতে যাত্রী ও যানবাহন বোঝাই অবস্থায় চারটি ফেরি নোঙর করেছিল।

কুয়াশা নদীপথে কমে এলে সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি সার্ভিস স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি সার্ভিস বন্ধ থাকায় উভয় ঘাট পয়েন্টে কয়েক শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে এবং সিরিয়াল অনুযায়ী সেগুলোকে পার করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com