বাংলাদেশিদের জন্য ভিসার শর্ত শিথিল করল চীন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  বাংলাদেশি নাগরিকদের জন্য চীনের ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ দেওয়ার বাধ্যবাধকতা সাময়িকভাবে শিথিল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব আবেদনকারী চীনে সর্বোচ্চ ১৮০ দিন অবস্থানের ভিসার জন্য আবেদন করবেন, তাদের ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না।

তবে যেসব আবেদনকারী চীনে প্রবেশের পর রেসিডেন্স পারমিট বা দীর্ঘমেয়াদি অবস্থানের ভিসা (ডি, জে–১, কিউ–১, এস–১, এক্স–১ ও জেড ক্যাটাগরি) গ্রহণ করবেন, তাদের ক্ষেত্রে আগের মতোই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের নিয়ম বহাল থাকবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভিসা আবেদন প্রক্রিয়া দ্রুত ও সহজতর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ঢাকায় অবস্থিত চীনা ভিসা আবেদন পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রাথমিক শিক্ষায় সহযোগিতা-মানোন্নয়ন নিয়ে আলোচনা

» যেখানেই যাই, সবাই ‘সায়রা’ বলে ডাকে: সুনেরাহ

» রামিসা হত্যার রায়ে সন্তুষ্টি প্রকাশ আসামিপক্ষের আইনজীবীর

» বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম

» রামিসা হত্যার রায় তিন মাসের মধ্যে কার্যকর সম্ভব : আইনমন্ত্রী

» ইবোলা আতঙ্কে তিন দেশের যাত্রী প্রবেশ বন্ধ করল আমিরাত

» ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার : তথ্যমন্ত্রী

» রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল

» গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

» ফাঁসির রায় শুনে যা বললেন রামিসার বাবা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশিদের জন্য ভিসার শর্ত শিথিল করল চীন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  বাংলাদেশি নাগরিকদের জন্য চীনের ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ দেওয়ার বাধ্যবাধকতা সাময়িকভাবে শিথিল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব আবেদনকারী চীনে সর্বোচ্চ ১৮০ দিন অবস্থানের ভিসার জন্য আবেদন করবেন, তাদের ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না।

তবে যেসব আবেদনকারী চীনে প্রবেশের পর রেসিডেন্স পারমিট বা দীর্ঘমেয়াদি অবস্থানের ভিসা (ডি, জে–১, কিউ–১, এস–১, এক্স–১ ও জেড ক্যাটাগরি) গ্রহণ করবেন, তাদের ক্ষেত্রে আগের মতোই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের নিয়ম বহাল থাকবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভিসা আবেদন প্রক্রিয়া দ্রুত ও সহজতর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ঢাকায় অবস্থিত চীনা ভিসা আবেদন পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com