হাদিকে হত্যাচেষ্টায় ‘ব্যবহৃত অস্ত্র’ উদ্ধার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : যে আগ্নেয়াস্ত্র দিয়ে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল, সেটি উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‌্যাবের এক বার্তায় বলা হয়, নরসিংদী জেলার সদর থানা এলাকার একটি বিলের পানির মধ্য থেকে ওই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের জানায়, সেখান থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১টি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. ফয়সাল (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। এছাড়াও হাদিকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা-মা কে গ্রেপ্তার করা হয়।

ফয়সাল করিম মাসুদের শ্যালক ওয়াহিদ আহমেদের (শিপু) দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর ওই বিলে অভিযান চালানো হয় বলে র‌্যাবের একটি সূত্র জানিয়েছে।

এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি একটি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল করে আসা দুই জনের একজন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিতে হাদি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালানোর সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করে। তারা হলেন- ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শুটার) এবং আলমগীর হোসেন (বাইক চালক)। এ ঘটনায় ফয়সাল করিমের স্ত্রী, প্রেমিকা ও শ্যালকসহ সাতজনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জনসভা, মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ

» নির্বাচন অবাধ সুষ্ঠু ঐতিহাসিক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত : প্রধান উপদেষ্টা

» নির্বাচন ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» দয়া করে ১২ ফেব্রুয়ারি আমাকে নিরাশ করবেন না : শামা ওবায়েদ

» ‘বাংলাদেশ ২.০’ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ও ঈগল মার্কায় ভোট দিন : এবি পার্টি চেয়ারম্যান

» বিএনপির বিজয় সুনিশ্চিত দেখে অপপ্রচারে লিপ্ত একটি দল : মাহদী আমিন

» কেউ জুলুম করলে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ : কায়কোবাদ

» হাতপাখায় ভোট দিন, আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ: চরমোনাই পীর

» সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব: জামায়াত আমির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাদিকে হত্যাচেষ্টায় ‘ব্যবহৃত অস্ত্র’ উদ্ধার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : যে আগ্নেয়াস্ত্র দিয়ে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল, সেটি উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‌্যাবের এক বার্তায় বলা হয়, নরসিংদী জেলার সদর থানা এলাকার একটি বিলের পানির মধ্য থেকে ওই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের জানায়, সেখান থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১টি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. ফয়সাল (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। এছাড়াও হাদিকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা-মা কে গ্রেপ্তার করা হয়।

ফয়সাল করিম মাসুদের শ্যালক ওয়াহিদ আহমেদের (শিপু) দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর ওই বিলে অভিযান চালানো হয় বলে র‌্যাবের একটি সূত্র জানিয়েছে।

এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি একটি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল করে আসা দুই জনের একজন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিতে হাদি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালানোর সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করে। তারা হলেন- ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শুটার) এবং আলমগীর হোসেন (বাইক চালক)। এ ঘটনায় ফয়সাল করিমের স্ত্রী, প্রেমিকা ও শ্যালকসহ সাতজনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com