একাত্তরের স্বাধীনতা বিরোধীরা চায় দেশ বিপাকে পড়ুক : মির্জা আব্বাস

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একাত্তরের স্বাধীনতাবিরোধীরা চায় এই দেশ বিপাকে পড়ুক।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত কখনো দেশের শান্তি কামনা করেনি। তারা তখনও দেশের স্বাধীনতা চায়নি, এখনও চায় না। বর্তমানে নানা কৌশলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চায় দেশে অশান্ত পরিবেশ তৈরি হোক এবং দেশ বিপাকে পড়ুক।

মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির এই সিনিয়র নেতা এসব কথা বলেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা আব্বাস বলেন, গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে সূর্যসন্তান আখ্যা দিয়ে জামায়াত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে।

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সামনে নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে এমন বিজয় দিবস আগে কখনো আসেনি। তবুও আজকের এই বিজয় দিবসে বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, স্বাধীনতার পর যে আশা-উদ্দীপনা নিয়ে দেশ গড়ার স্বপ্ন ছিল, আওয়ামী লীগ এসে সেই সব আশা-আকাঙ্ক্ষা চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। সামনে যে নির্বাচন আসছে, আশা করছি জনগণ সেখানে এমন একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।

৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানকে একই কাতারে দাঁড় করানোর চেষ্টা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ৭১ এবং ২৪ যার যার অবস্থানে সমহিমায় বিরাজমান। ৭১-এর সঙ্গে ২৪-এর কোনো তুলনা চলে না। এটা সম্ভবও নয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আবদুল মঈন খান সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জনসভা, মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ

» নির্বাচন অবাধ সুষ্ঠু ঐতিহাসিক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত : প্রধান উপদেষ্টা

» নির্বাচন ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» দয়া করে ১২ ফেব্রুয়ারি আমাকে নিরাশ করবেন না : শামা ওবায়েদ

» ‘বাংলাদেশ ২.০’ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ও ঈগল মার্কায় ভোট দিন : এবি পার্টি চেয়ারম্যান

» বিএনপির বিজয় সুনিশ্চিত দেখে অপপ্রচারে লিপ্ত একটি দল : মাহদী আমিন

» কেউ জুলুম করলে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ : কায়কোবাদ

» হাতপাখায় ভোট দিন, আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ: চরমোনাই পীর

» সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব: জামায়াত আমির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

একাত্তরের স্বাধীনতা বিরোধীরা চায় দেশ বিপাকে পড়ুক : মির্জা আব্বাস

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একাত্তরের স্বাধীনতাবিরোধীরা চায় এই দেশ বিপাকে পড়ুক।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত কখনো দেশের শান্তি কামনা করেনি। তারা তখনও দেশের স্বাধীনতা চায়নি, এখনও চায় না। বর্তমানে নানা কৌশলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চায় দেশে অশান্ত পরিবেশ তৈরি হোক এবং দেশ বিপাকে পড়ুক।

মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির এই সিনিয়র নেতা এসব কথা বলেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা আব্বাস বলেন, গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে সূর্যসন্তান আখ্যা দিয়ে জামায়াত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে।

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সামনে নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে এমন বিজয় দিবস আগে কখনো আসেনি। তবুও আজকের এই বিজয় দিবসে বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, স্বাধীনতার পর যে আশা-উদ্দীপনা নিয়ে দেশ গড়ার স্বপ্ন ছিল, আওয়ামী লীগ এসে সেই সব আশা-আকাঙ্ক্ষা চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। সামনে যে নির্বাচন আসছে, আশা করছি জনগণ সেখানে এমন একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।

৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানকে একই কাতারে দাঁড় করানোর চেষ্টা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ৭১ এবং ২৪ যার যার অবস্থানে সমহিমায় বিরাজমান। ৭১-এর সঙ্গে ২৪-এর কোনো তুলনা চলে না। এটা সম্ভবও নয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আবদুল মঈন খান সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com