হাদির পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করলেন রনি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গত শুক্রবার নির্বাচনি প্রচারে গুলিবিদ্ধ হন। মারাত্মক আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন জুলাই অভ্যুত্থানের এই অন্যতম নেতা। এতে কার্যত তার নির্বাচনি প্রচারণা বন্ধ হয়ে পড়ে।

এবার হাদির পক্ষে নির্বাচনি প্রচারে নেমেছেন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি। তিনি হাদির জন্য ভোট চাইছেন। এর আগে গতকাল রোববার রনি ঘোষণা দিয়েছিলেন, হাদির পক্ষে ভোট চাইবেন। আজ সকালে তিনি ফজরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে প্রচার শুরু করেন। সঙ্গে সবার কাছে তিনি হাদির সুস্থতার জন্য দোয়াও কামনা করেন।

সোমবার ফেসবুক পোস্টে রনি লিখেছেন, ‘ফজরের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু করে রমনায় হাদি ভাইয়ের জন্য ভোটারযোগ ও তার সুস্থতার জন্য দোয়া চাইতে গেলাম।’

হাদির জন্য বহু মানুষ দোয়া করছে জানিয়ে রনি লিখেছেন, ‘বিশ্বাস করেন ভাই মানুষজন হাদি ভাইয়ের কথা শুনলেই বলে, আমরা হাদির জন্য নামাজেও দোয়া করেছি। কত শত মানুষের কাছে যে এই একই কথা শুনেছি।’

হাদির সুস্থতার বিষয়ে আশা প্রকাশ করে রনি বলেন, ‘আমার ভেতরে আশার আলো জাগাচ্ছে। এত মানুষের দোয়া আল্লাহ কবুল করুক। ইনশাআল্লাহ ওসমান হাদি ফিরবে।’

এদিকে ওসমান হাদিকে আজ উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গাপুরে। সেখানে ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে তার চিকিৎসা চলবে। আজ একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে পাঠানো হবে দেশটিতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি

» ভেনেজুয়েলার ভূমিকম্প আমাদের জন্য সতর্কবার্তা: শায়খ আহমাদুল্লাহ

» আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

» চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রফতানির সুযোগ রয়েছে: মাহদী আমিন

» ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী

» আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি

» ‘এখানে বসে বসে অনেকখানি উর্দু শিখে ফেলেছি’: হুম্মাম কাদের

» ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

» ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেনব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাদির পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করলেন রনি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গত শুক্রবার নির্বাচনি প্রচারে গুলিবিদ্ধ হন। মারাত্মক আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন জুলাই অভ্যুত্থানের এই অন্যতম নেতা। এতে কার্যত তার নির্বাচনি প্রচারণা বন্ধ হয়ে পড়ে।

এবার হাদির পক্ষে নির্বাচনি প্রচারে নেমেছেন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি। তিনি হাদির জন্য ভোট চাইছেন। এর আগে গতকাল রোববার রনি ঘোষণা দিয়েছিলেন, হাদির পক্ষে ভোট চাইবেন। আজ সকালে তিনি ফজরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে প্রচার শুরু করেন। সঙ্গে সবার কাছে তিনি হাদির সুস্থতার জন্য দোয়াও কামনা করেন।

সোমবার ফেসবুক পোস্টে রনি লিখেছেন, ‘ফজরের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু করে রমনায় হাদি ভাইয়ের জন্য ভোটারযোগ ও তার সুস্থতার জন্য দোয়া চাইতে গেলাম।’

হাদির জন্য বহু মানুষ দোয়া করছে জানিয়ে রনি লিখেছেন, ‘বিশ্বাস করেন ভাই মানুষজন হাদি ভাইয়ের কথা শুনলেই বলে, আমরা হাদির জন্য নামাজেও দোয়া করেছি। কত শত মানুষের কাছে যে এই একই কথা শুনেছি।’

হাদির সুস্থতার বিষয়ে আশা প্রকাশ করে রনি বলেন, ‘আমার ভেতরে আশার আলো জাগাচ্ছে। এত মানুষের দোয়া আল্লাহ কবুল করুক। ইনশাআল্লাহ ওসমান হাদি ফিরবে।’

এদিকে ওসমান হাদিকে আজ উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গাপুরে। সেখানে ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে তার চিকিৎসা চলবে। আজ একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে পাঠানো হবে দেশটিতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com