হাদিকে গুলি: সন্দেহভাজন মাসুদ ও তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

রবিবার সকালে এ তথ্য জানিয়েছেন সিআইসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। খবর বিডি নিউজের

শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। চলন্ত অটোরিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে তার মাথায়।

হাদিকে প্রথমে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে এক দফা অস্ত্রোপচারের পর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির অবস্থা এখনো ‘আশঙ্কাজনক’।

শনিবার পুলিশের তরফে সন্দেহভাজন এক হামলাকারীর ছবি প্রকাশ করে তথ্য চেয়েছে ঢাকা মহানগর পুলিশ। তার এমন বক্তব্যের পরপরই হাদির আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

হামলাকারী হাদির সঙ্গে তার নির্বাচনি প্রচারে ছিলেন বলে সতীর্থরা মনে করছেন। তাদের তোলা প্রচারের কিছু ছবিতে থাকা দুইজনকে তারা ‘আততায়ী’ হিসেবে সন্দেহ করছেন।

ওসমান হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে, সেই বাইকটির মালিক সন্দেহে রবিবার সকালে একজনকে পুলিশে সোপর্দ করেছে র‌্যাব।

আব্দুল হান্নান নামের ওই ব্যক্তিকে পল্টন থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, ওই ব্যক্তি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক বলে র‌্যাব-২ এর তরফে বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রাথমিক শিক্ষায় সহযোগিতা-মানোন্নয়ন নিয়ে আলোচনা

» যেখানেই যাই, সবাই ‘সায়রা’ বলে ডাকে: সুনেরাহ

» রামিসা হত্যার রায়ে সন্তুষ্টি প্রকাশ আসামিপক্ষের আইনজীবীর

» বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম

» রামিসা হত্যার রায় তিন মাসের মধ্যে কার্যকর সম্ভব : আইনমন্ত্রী

» ইবোলা আতঙ্কে তিন দেশের যাত্রী প্রবেশ বন্ধ করল আমিরাত

» ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার : তথ্যমন্ত্রী

» রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল

» গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

» ফাঁসির রায় শুনে যা বললেন রামিসার বাবা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাদিকে গুলি: সন্দেহভাজন মাসুদ ও তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

রবিবার সকালে এ তথ্য জানিয়েছেন সিআইসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। খবর বিডি নিউজের

শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। চলন্ত অটোরিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে তার মাথায়।

হাদিকে প্রথমে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে এক দফা অস্ত্রোপচারের পর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির অবস্থা এখনো ‘আশঙ্কাজনক’।

শনিবার পুলিশের তরফে সন্দেহভাজন এক হামলাকারীর ছবি প্রকাশ করে তথ্য চেয়েছে ঢাকা মহানগর পুলিশ। তার এমন বক্তব্যের পরপরই হাদির আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

হামলাকারী হাদির সঙ্গে তার নির্বাচনি প্রচারে ছিলেন বলে সতীর্থরা মনে করছেন। তাদের তোলা প্রচারের কিছু ছবিতে থাকা দুইজনকে তারা ‘আততায়ী’ হিসেবে সন্দেহ করছেন।

ওসমান হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে, সেই বাইকটির মালিক সন্দেহে রবিবার সকালে একজনকে পুলিশে সোপর্দ করেছে র‌্যাব।

আব্দুল হান্নান নামের ওই ব্যক্তিকে পল্টন থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, ওই ব্যক্তি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক বলে র‌্যাব-২ এর তরফে বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com