সরকার জনগণকে সঙ্গে নিয়ে কাপুরুষোচিত আক্রমণের জবাব দেবে : তথ্য উপদেষ্টা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মানুষকে ভয় দেখাতেই আক্রমণ করা হচ্ছে। সরকার জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের হীন, কাপুরুষোচিত ও চক্রান্তমূলক আক্রমণের জবাব দেবে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা বলেন তিনি। এসময় তথ্য উপদেষ্টা আরও বলেন, মানুষ যত নির্বাচনমুখী হচ্ছে, ততই নির্বাচনের পরিবেশ ভীতিকর করতে এই কাজগুলো করা হচ্ছে।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যম সঠিক ভূমিকা পালন করতে পারেনি। গণমাধ্যম গণতন্ত্রের চর্চায় সব সময় বলিষ্ঠ ভূমিকা রেখেছে। কিন্তু জুলাই আন্দোলনের সময় সেটার ব্যত্যয় ঘটেছে। তারা সঠিক তথ্য প্রচার করেনি, পারেনি বা করতে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, তথ্য বস্তুনিষ্ঠ হতে হবে, বিকৃত নয়। গণমাধ্যমকে শক্তিশালী, গণমুখী হিসেবে দেখতে চাই। তথ্যের যেন খণ্ডিত বা বিকৃত উপস্থাপন না হয়, সেটি দেখতে চাই।

অজামিনযোগ্য মামলায় অপরাধীদের জামিন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিচারক চাইলে জামিন দিতে পারেন কিংবা কারাগারে পাঠাতে পারেন। জামিন না দিলেও সমস্যা। একদিকে বলেন বিনা বিচারে জেলে আটক রাখা হয়েছে আর আরেকদিকে বলেন জামিন দিতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

» দলীয় সরকারের অধীনে কখনো ভালো নির্বাচন হয় না : মাসুদ কামাল

» ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান

» সূর্য্য উঁকি দিক

» পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

» গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

» গুগল ম্যাপসে যুক্ত হলো ‘Ask Maps’: এখন আপনার ট্যুর গাইড হবে জেমিনি এআই

» নফল রোজা ভেঙে ফেললে বিধান কী

» মামলা খেলেন ‘ধুরন্ধর ২’-এর নির্মাতা

» অভিযান, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সরকার জনগণকে সঙ্গে নিয়ে কাপুরুষোচিত আক্রমণের জবাব দেবে : তথ্য উপদেষ্টা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মানুষকে ভয় দেখাতেই আক্রমণ করা হচ্ছে। সরকার জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের হীন, কাপুরুষোচিত ও চক্রান্তমূলক আক্রমণের জবাব দেবে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা বলেন তিনি। এসময় তথ্য উপদেষ্টা আরও বলেন, মানুষ যত নির্বাচনমুখী হচ্ছে, ততই নির্বাচনের পরিবেশ ভীতিকর করতে এই কাজগুলো করা হচ্ছে।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যম সঠিক ভূমিকা পালন করতে পারেনি। গণমাধ্যম গণতন্ত্রের চর্চায় সব সময় বলিষ্ঠ ভূমিকা রেখেছে। কিন্তু জুলাই আন্দোলনের সময় সেটার ব্যত্যয় ঘটেছে। তারা সঠিক তথ্য প্রচার করেনি, পারেনি বা করতে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, তথ্য বস্তুনিষ্ঠ হতে হবে, বিকৃত নয়। গণমাধ্যমকে শক্তিশালী, গণমুখী হিসেবে দেখতে চাই। তথ্যের যেন খণ্ডিত বা বিকৃত উপস্থাপন না হয়, সেটি দেখতে চাই।

অজামিনযোগ্য মামলায় অপরাধীদের জামিন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিচারক চাইলে জামিন দিতে পারেন কিংবা কারাগারে পাঠাতে পারেন। জামিন না দিলেও সমস্যা। একদিকে বলেন বিনা বিচারে জেলে আটক রাখা হয়েছে আর আরেকদিকে বলেন জামিন দিতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com