ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে গান শুনবেন যেভাবে

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : অবসর সময়ে গান শুনতে কার না ভালো লাগে। একা বসে নির্জনে গান শুনলে, গানের পূর্ণতা পাওয়া যায়। তবে অনলাইনে টাকা খরচ করে অনেকেই গান শুনতে চান না। আবার ফোনের স্পেস না থাকায় গান ডাউনলোডও করা যায় না।

এদিকে অনলাইনে নিখরচায় গান শোনার অন্যতম জনপ্রিয় মাধ্যম ইউটিউব। সার্চ করলেই চোখের সামনে ভেসে ওঠে পছন্দের সব গানের তালিকা। তবে একটি ঝামেলা থেকে যায় স্ক্রিন বন্ধ করলেই গান থেমে যায়, যা অনেকের জন্য বিরক্তিকর। তবে, কিন্তু কয়েকটি সহজ কৌশল জানলে অ্যান্ড্রয়েড বা আইফোন দুই ধরনের ফোনেই স্ক্রিন বন্ধ রেখেও ইউটিউব থেকে গান শোনা সম্ভব।

সাধারণভাবে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলেই ব্যাকগ্রাউন্ডে গান শোনা যায়, যার মাসিক খরচ প্রায় ১২ ডলার। তবে এর বিকল্প হিসেবে কিছু ব্রাউজার ও স্ট্রিমিং সেবা ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যে স্ক্রিন বন্ধ রেখেও ইউটিউবের গান শোনা সম্ভব।

চলুন জেনে নেওয়া যাক

ব্রেভ (Brave) ব্রাউজার ব্যবহার করলে সবচেয়ে সহজ স্ক্রিন বন্ধ রেখে গান শুনতে পারবেন। প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ব্রাউজারটি ডাউনলোড করে খুলুন। এরপর ইউটিউবের ওয়েবসাইটে গিয়ে পছন্দের ভিডিও চালু করুন। তারপর Settings → Multimedia → Background Playback অপশনটি চালু করুন। এটি সক্ষম করলেই স্ক্রিন অফ থাকলেও অডিও বাজতে থাকবে। নোটিফিকেশন বার থেকেও প্লেব্যাক নিয়ন্ত্রণ করা যাবে।

ব্রেভ ব্যবহার না করতে চাইলে Chrome বা Firefox দিয়েও ব্যাকগ্রাউন্ডে অডিও চালানো যায়। সেক্ষেত্রে ইউটিউব অ্যাপ থেকে ভিডিওর লিংক কপি করে ব্রাউজারে পেস্ট করুন। ভিডিও চালু অবস্থায় স্ক্রিন লক করলে অডিও সাময়িকভাবে থেমে যাবে, তবে স্ক্রিন আনলক করলে মিডিয়া প্লেয়ারের মাধ্যমে আবার চালু করা যাবে। ইউটিউব প্রিমিয়াম ছাড়া অ্যান্ড্রয়েডে ব্যাকগ্রাউন্ডে গান শোনার এটি কার্যকর বিকল্প।

আইফোনে স্ক্রিন বন্ধ রেখে ইউটিউব শোনার উপায় :

আইফোনে Safari ব্রাউজার ব্যবহার করলেই কাজটি সহজে করা যায়। Safari খুলে youtube.com-এ গিয়ে ভিডিও চালান। এরপর পেজটিকে Desktop Mode-এ পরিবর্তন করুন। এখন স্ক্রিন লক করুন বা ব্রাউজার থেকে বের হয়ে যান। তারপর নিচের দিক থেকে সোয়াইপ করে Control Center খুলে মিডিয়া প্লেয়ারের প্লে বোতাম চাপুন। এতে স্ক্রিন বন্ধ থাকলেও অডিও চলতে থাকবে।

এই কৌশলগুলো ব্যবহার করে অ্যান্ড্রয়েড ও আইফোন দুই প্ল্যাটফর্মেই বিনামূল্যে স্ক্রিন বন্ধ রেখে ইউটিউব শোনা যায়। চাইলে YouTube Music কিংবা অন্য স্ট্রিমিং অ্যাপেও একই সুবিধা পাওয়া সম্ভব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন সরকার শপথ নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

» নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

» বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয়: তারেক রহমান

» শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : এ্যানী

» জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

» কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

» পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’

» মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

» নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেস সচিব

» স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে গান শুনবেন যেভাবে

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : অবসর সময়ে গান শুনতে কার না ভালো লাগে। একা বসে নির্জনে গান শুনলে, গানের পূর্ণতা পাওয়া যায়। তবে অনলাইনে টাকা খরচ করে অনেকেই গান শুনতে চান না। আবার ফোনের স্পেস না থাকায় গান ডাউনলোডও করা যায় না।

এদিকে অনলাইনে নিখরচায় গান শোনার অন্যতম জনপ্রিয় মাধ্যম ইউটিউব। সার্চ করলেই চোখের সামনে ভেসে ওঠে পছন্দের সব গানের তালিকা। তবে একটি ঝামেলা থেকে যায় স্ক্রিন বন্ধ করলেই গান থেমে যায়, যা অনেকের জন্য বিরক্তিকর। তবে, কিন্তু কয়েকটি সহজ কৌশল জানলে অ্যান্ড্রয়েড বা আইফোন দুই ধরনের ফোনেই স্ক্রিন বন্ধ রেখেও ইউটিউব থেকে গান শোনা সম্ভব।

সাধারণভাবে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলেই ব্যাকগ্রাউন্ডে গান শোনা যায়, যার মাসিক খরচ প্রায় ১২ ডলার। তবে এর বিকল্প হিসেবে কিছু ব্রাউজার ও স্ট্রিমিং সেবা ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যে স্ক্রিন বন্ধ রেখেও ইউটিউবের গান শোনা সম্ভব।

চলুন জেনে নেওয়া যাক

ব্রেভ (Brave) ব্রাউজার ব্যবহার করলে সবচেয়ে সহজ স্ক্রিন বন্ধ রেখে গান শুনতে পারবেন। প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ব্রাউজারটি ডাউনলোড করে খুলুন। এরপর ইউটিউবের ওয়েবসাইটে গিয়ে পছন্দের ভিডিও চালু করুন। তারপর Settings → Multimedia → Background Playback অপশনটি চালু করুন। এটি সক্ষম করলেই স্ক্রিন অফ থাকলেও অডিও বাজতে থাকবে। নোটিফিকেশন বার থেকেও প্লেব্যাক নিয়ন্ত্রণ করা যাবে।

ব্রেভ ব্যবহার না করতে চাইলে Chrome বা Firefox দিয়েও ব্যাকগ্রাউন্ডে অডিও চালানো যায়। সেক্ষেত্রে ইউটিউব অ্যাপ থেকে ভিডিওর লিংক কপি করে ব্রাউজারে পেস্ট করুন। ভিডিও চালু অবস্থায় স্ক্রিন লক করলে অডিও সাময়িকভাবে থেমে যাবে, তবে স্ক্রিন আনলক করলে মিডিয়া প্লেয়ারের মাধ্যমে আবার চালু করা যাবে। ইউটিউব প্রিমিয়াম ছাড়া অ্যান্ড্রয়েডে ব্যাকগ্রাউন্ডে গান শোনার এটি কার্যকর বিকল্প।

আইফোনে স্ক্রিন বন্ধ রেখে ইউটিউব শোনার উপায় :

আইফোনে Safari ব্রাউজার ব্যবহার করলেই কাজটি সহজে করা যায়। Safari খুলে youtube.com-এ গিয়ে ভিডিও চালান। এরপর পেজটিকে Desktop Mode-এ পরিবর্তন করুন। এখন স্ক্রিন লক করুন বা ব্রাউজার থেকে বের হয়ে যান। তারপর নিচের দিক থেকে সোয়াইপ করে Control Center খুলে মিডিয়া প্লেয়ারের প্লে বোতাম চাপুন। এতে স্ক্রিন বন্ধ থাকলেও অডিও চলতে থাকবে।

এই কৌশলগুলো ব্যবহার করে অ্যান্ড্রয়েড ও আইফোন দুই প্ল্যাটফর্মেই বিনামূল্যে স্ক্রিন বন্ধ রেখে ইউটিউব শোনা যায়। চাইলে YouTube Music কিংবা অন্য স্ট্রিমিং অ্যাপেও একই সুবিধা পাওয়া সম্ভব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com