রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  রাজধানীর উত্তরা পূর্ব থানার জসিম উদ্দীন রোডে দ্রুতগামী বাসের ধাক্কায় আরমান মির্জা (২১) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্ নিহত হয়েছেন।

আজ ভোরের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরমানের খালা নাজনীন আক্তার বলেন, আরমান উত্তরার আব্দুল্লাহপুর নবাব হাবিবুল্লাহ কলেজ থেকে এইচএসসি পাস করেছে। আজ সকালে মোটরসাইকেলে করে যাওয়ার সময় উত্তরা জসিম উদ্দীন রোড এলাকায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার পূর্ব হাতিআলা গ্রামে। আরমানের বাবার নাম আবু সুফিয়ান মির্জা। উত্তরায় বাসা তাদের।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আড়াই ঘণ্টা পর সচল এসএমডব্লিউ-৫, কেটে গেল বড় ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা

» সবার সহযোগিতায় পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ে তুলবো : ডিএনসিসি প্রশাসক

» বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

» মেহেরপুরে তিন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার, বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ

» বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: সালাহউদ্দিন আহমেদ

» ঝিনাইদহে আ. লীগের সাবেক এমপি নায়েব আলীসহ গ্রেপ্তার ৪

» যাত্রাবাড়ী ও তুরাগর থানা বিভিন্ন অপরাধে ৪২জন গ্রেফতার

» বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী

» রাজধানীর সিংহভাগ ডাকাতির ঘটনায় একটি চক্র জড়িত: ডিবি

» নশ্বর মানব জন্ম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  রাজধানীর উত্তরা পূর্ব থানার জসিম উদ্দীন রোডে দ্রুতগামী বাসের ধাক্কায় আরমান মির্জা (২১) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্ নিহত হয়েছেন।

আজ ভোরের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরমানের খালা নাজনীন আক্তার বলেন, আরমান উত্তরার আব্দুল্লাহপুর নবাব হাবিবুল্লাহ কলেজ থেকে এইচএসসি পাস করেছে। আজ সকালে মোটরসাইকেলে করে যাওয়ার সময় উত্তরা জসিম উদ্দীন রোড এলাকায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার পূর্ব হাতিআলা গ্রামে। আরমানের বাবার নাম আবু সুফিয়ান মির্জা। উত্তরায় বাসা তাদের।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com