নিজের বসতঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজের বসতঘর থেকে জেসমিন আক্তার (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করা হয়।

রোববার  রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি ভিটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী ভিটাপাড়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১১টার দিকে ৯৯৯-এ ফোন করে স্থানীয়রা পুলিশকে হত্যাকাণ্ডের খবর জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত সেটি জানা যায়নি।

ওসি আরও বলেন, নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ এবং কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনার বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান ওসি এস এম আরিফুর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিজের বসতঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজের বসতঘর থেকে জেসমিন আক্তার (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করা হয়।

রোববার  রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি ভিটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী ভিটাপাড়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১১টার দিকে ৯৯৯-এ ফোন করে স্থানীয়রা পুলিশকে হত্যাকাণ্ডের খবর জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত সেটি জানা যায়নি।

ওসি আরও বলেন, নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ এবং কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনার বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান ওসি এস এম আরিফুর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com