ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না : উপদেষ্টা ফরিদা আখতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ১৫-১৬ মাসের কাজ দিয়ে সবকিছু বোঝা যাবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না। কেননা, দামের নিয়ন্ত্রণ আমাদের হাতে নয়।’ মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘মাংস ও মাছের দামের ঊর্ধ্বগতি, এটা আমার নিয়ন্ত্রণের কাজ না। এগুলো উৎপাদনের সঙ্গে আমরা নিয়োজিত। এই অল্প সময়ের মধ্যে যথাসাধ্য চেষ্টার মাধ্যমে কাজ করে গেছি।’ তিনি বলেন, ‘আগে শুধু যাচ্ছেতাইভাবে গবাদি পশু মোটাতাজাকরণ ও উৎপাদনের ওপর নির্ভর ছিল। আমরা সেটি পাল্টে মানসম্মতভাবে উৎপাদন ও মোটাতাজাকরণে গুরুত্ব দিয়েছি।’ ফরিদা আখতার বলেন, ‘সোনার ব্যবহার করে অতিরিক্ত মাছ আহরণের কারণে ইলিশসহ অন্যান্য মৎস্যসম্পদ কমে গেছে। সেটা আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি। অধিক আহরণের কারণে মাছের প্রাপ্যতা তিন ভাগের এক ভাগ হয়ে গেছে।’

তিনি বলেন, বিদ্যুতে রিবেটসহ ১০০ কোটি টাকা ভর্তুকি পাওয়া গেছে। ১ লাখ ৩২ হাজার থেকে বেড়ে ১৫ লাখ করা হয়েছে। উপদেষ্টা আরো বলেন, সুন্দরবন ও হাওরের অন্যান্য জেলেরা ভিজিএফ পাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বাস্থ্য খাতে স্বস্তির বার্তা, দ্রুত কাটবে হাসপাতালের সংকট: স্বাস্থ্যমন্ত্রী

» ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহিদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান

» রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন

» বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

» কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক

» অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ

» মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

» আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

» সাংবাদিক হাফিজুর রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার,  মুক্তি’র দাবিতে  নারায়ণগঞ্জে মানববন্ধন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না : উপদেষ্টা ফরিদা আখতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ১৫-১৬ মাসের কাজ দিয়ে সবকিছু বোঝা যাবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না। কেননা, দামের নিয়ন্ত্রণ আমাদের হাতে নয়।’ মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘মাংস ও মাছের দামের ঊর্ধ্বগতি, এটা আমার নিয়ন্ত্রণের কাজ না। এগুলো উৎপাদনের সঙ্গে আমরা নিয়োজিত। এই অল্প সময়ের মধ্যে যথাসাধ্য চেষ্টার মাধ্যমে কাজ করে গেছি।’ তিনি বলেন, ‘আগে শুধু যাচ্ছেতাইভাবে গবাদি পশু মোটাতাজাকরণ ও উৎপাদনের ওপর নির্ভর ছিল। আমরা সেটি পাল্টে মানসম্মতভাবে উৎপাদন ও মোটাতাজাকরণে গুরুত্ব দিয়েছি।’ ফরিদা আখতার বলেন, ‘সোনার ব্যবহার করে অতিরিক্ত মাছ আহরণের কারণে ইলিশসহ অন্যান্য মৎস্যসম্পদ কমে গেছে। সেটা আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি। অধিক আহরণের কারণে মাছের প্রাপ্যতা তিন ভাগের এক ভাগ হয়ে গেছে।’

তিনি বলেন, বিদ্যুতে রিবেটসহ ১০০ কোটি টাকা ভর্তুকি পাওয়া গেছে। ১ লাখ ৩২ হাজার থেকে বেড়ে ১৫ লাখ করা হয়েছে। উপদেষ্টা আরো বলেন, সুন্দরবন ও হাওরের অন্যান্য জেলেরা ভিজিএফ পাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com