ফাইনালে আবারও মুখোমুখি মেসি-মুলার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : এমএলএস কাপের ফাইনালে ইন্টার মায়ামির বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছেন থমাস মুলার। ৬ ডিসেম্বর ইন্টার মায়ামির বিপক্ষে শিরোপা লড়াইকে ‘পারফেক্ট ফাইনাল’ বলেই মনে করছেন ভ্যানকুভার হোয়াইটক্যাপসের জার্মান ফরোয়ার্ড। তার মতে, বড় তারকা মেসি-মুলারকে ঘিরে আলোচনাই নয়, দুই দলের আক্রমণাত্মক ফুটবলই ম্যাচের আসল আকর্ষণ।

মুলার বলেন, ‘এটা দুর্দান্ত এক ম্যাচ হবে। পুরোনো প্রতিপক্ষদের আবার দেখতে ভালো লাগে। দুটি দলই আকর্ষণীয় ও আক্রমণাত্মক ফুটবল খেলছে। আমার চোখে এটি নিখুঁত এক ফাইনাল। এর অংশ হতে পেরে আমি আনন্দিত।’

মুলার আরও যোগ করেন, আমাদের দল এই মৌসুমে দুবার ইন্টার মায়ামিকে হারিয়েছে, তবে সেটাও চূড়ান্ত ফল নির্ধারণ করে না। সব ঠিক হয় মাঠেই।’

মেসি খেলেছেন এমন দলগুলোর বিপক্ষে মুলারের জয় ৭টি, হার ৩টি। ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল জার্মানি, আর ২০১৪ বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলের জয়ে শিরোপা জেতে মুলাররা। সে দুটি ম্যাচেই আর্জেন্টিনা স্কোয়াডে ছিলেন ইন্টার মায়ামির বর্তমান কোচ হাভিয়ের মাসচেরানো।

ইন্টার মায়ামির কোচ মাসচেরানো মুলারকে প্রশংসা করে বলেন, ‘মুলারের বিরুদ্ধে আমার স্মৃতি খুব ভালো নয়, তবে সে তার জেনারেশনের সেরাদের একজন।’

মুলারের মতে, অতীত নয়, শনিবারের ৯০ মিনিটই সব ঠিক করবে। মৌসুমে দুবার মায়ামিকে হারালেও তিনি সতর্ক, ‘ফাইনাল সব সময়ই আলাদা। আশা করি ভালো কিছু নিয়েই মাঠ ছাড়ব।’

যদিও কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামিকে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে বিদায় করেছিল হোয়াইটক্যাপস।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফাইনালে আবারও মুখোমুখি মেসি-মুলার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : এমএলএস কাপের ফাইনালে ইন্টার মায়ামির বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছেন থমাস মুলার। ৬ ডিসেম্বর ইন্টার মায়ামির বিপক্ষে শিরোপা লড়াইকে ‘পারফেক্ট ফাইনাল’ বলেই মনে করছেন ভ্যানকুভার হোয়াইটক্যাপসের জার্মান ফরোয়ার্ড। তার মতে, বড় তারকা মেসি-মুলারকে ঘিরে আলোচনাই নয়, দুই দলের আক্রমণাত্মক ফুটবলই ম্যাচের আসল আকর্ষণ।

মুলার বলেন, ‘এটা দুর্দান্ত এক ম্যাচ হবে। পুরোনো প্রতিপক্ষদের আবার দেখতে ভালো লাগে। দুটি দলই আকর্ষণীয় ও আক্রমণাত্মক ফুটবল খেলছে। আমার চোখে এটি নিখুঁত এক ফাইনাল। এর অংশ হতে পেরে আমি আনন্দিত।’

মুলার আরও যোগ করেন, আমাদের দল এই মৌসুমে দুবার ইন্টার মায়ামিকে হারিয়েছে, তবে সেটাও চূড়ান্ত ফল নির্ধারণ করে না। সব ঠিক হয় মাঠেই।’

মেসি খেলেছেন এমন দলগুলোর বিপক্ষে মুলারের জয় ৭টি, হার ৩টি। ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল জার্মানি, আর ২০১৪ বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলের জয়ে শিরোপা জেতে মুলাররা। সে দুটি ম্যাচেই আর্জেন্টিনা স্কোয়াডে ছিলেন ইন্টার মায়ামির বর্তমান কোচ হাভিয়ের মাসচেরানো।

ইন্টার মায়ামির কোচ মাসচেরানো মুলারকে প্রশংসা করে বলেন, ‘মুলারের বিরুদ্ধে আমার স্মৃতি খুব ভালো নয়, তবে সে তার জেনারেশনের সেরাদের একজন।’

মুলারের মতে, অতীত নয়, শনিবারের ৯০ মিনিটই সব ঠিক করবে। মৌসুমে দুবার মায়ামিকে হারালেও তিনি সতর্ক, ‘ফাইনাল সব সময়ই আলাদা। আশা করি ভালো কিছু নিয়েই মাঠ ছাড়ব।’

যদিও কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামিকে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে বিদায় করেছিল হোয়াইটক্যাপস।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com