বদলির পর কর্মস্থলে যোগ না দেওয়ায় অতিরিক্ত এসপিকে বরখাস্ত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম কুদ্দুস ভূঁইয়াকে দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হলেও নতুন কর্মস্থলে যোগ দেননি তিনি। এ কারণে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ২০ আগস্ট কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম কুদ্দুস ভূঁইয়াকে দিনাজপু ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হলেও তিনি বদলিকৃত কর্মস্থলে যোগ দেননি এবং নিয়মিত অফিসে গরহাজির থাকছেন।

কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করে বদলিকৃত কর্মস্থলে যোগ না দেওয়া সরকারি কর্মচারী বিধিমালা অনুসারে অসদাচরণের শামিল। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে অসদাচরণের অভিযোগে অভিযুক্ত হওয়ায় ২০ আগস্ট থেকে সরকারি চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন শামীম কুদ্দুস ভূঁইয়া বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে: সংসদে সানসিলা জেবরিন

» ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

» রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির

» ৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

» গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

» অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী

» সরকারের বিভিন্ন পদক্ষেপ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে: ড. হামিদুর

» দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের

» মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি, ১৭ লাখ টাকা ছিনতাই

» দেশীয় অস্ত্রসহ ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বদলির পর কর্মস্থলে যোগ না দেওয়ায় অতিরিক্ত এসপিকে বরখাস্ত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম কুদ্দুস ভূঁইয়াকে দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হলেও নতুন কর্মস্থলে যোগ দেননি তিনি। এ কারণে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ২০ আগস্ট কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম কুদ্দুস ভূঁইয়াকে দিনাজপু ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হলেও তিনি বদলিকৃত কর্মস্থলে যোগ দেননি এবং নিয়মিত অফিসে গরহাজির থাকছেন।

কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করে বদলিকৃত কর্মস্থলে যোগ না দেওয়া সরকারি কর্মচারী বিধিমালা অনুসারে অসদাচরণের শামিল। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে অসদাচরণের অভিযোগে অভিযুক্ত হওয়ায় ২০ আগস্ট থেকে সরকারি চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন শামীম কুদ্দুস ভূঁইয়া বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com