ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারে মারা গেছেন—এমন গুঞ্জন কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। গুঞ্জন বাড়লেও সরকারের পক্ষ থেকে কিংবা কারা কর্তৃপক্ষ ইমরানের অবস্থা সম্পর্কে কোনো তথ্য দিচ্ছে না। পরিবারও দীর্ঘদিন তার সঙ্গে দেখা করতে পারেনি। খবর এনডিটিভির।

এ অবস্থায় ইমরান খানের খোঁজ জানতে এবং তার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে এই কর্মসূচি ঠেকাতে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এতে সব ধরনের সভা–সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা জানিয়েছেন, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, জননিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৪৪ ধারার আওতায় নিষেধাজ্ঞাগুলো হলো— যেকোনো সভা, সমাবেশ, মিছিল, বিক্ষোভ ও পাঁচজনের বেশি লোকের জমায়েত করা যাবে না। অস্ত্র, লাঠি, শূল, বল–বেয়ারিং, পেট্রল বোমা বা সহিংসতায় ব্যবহৃত হতে পারে এমন কোনো উপকরণ বহন নিষিদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কেউ অস্ত্র প্রদর্শন করতে পারবে না এবং উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। পুলিশের আরোপ করা নিষেধাজ্ঞা অপসারণের চেষ্টা করা যাবে না। মোটরসাইকেলের পেছনে আরোহী বহন করা যাবে না। মাইক বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না।

পিটিআই নেতা ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজতে হবে: জামায়াত আমির

» মুক্তিযুদ্ধের নামে আ.লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম

» উত্তরায় অসহায়দের জন্য জামায়াতের ‘ইচ্ছেপূরণ’ কর্মসূচি

» জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে বদরযুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: চরমোনাই পীর

» মাটির নিচ থেকে পানির ট্যাঙ্কি ভর্তি ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

» ইরান সংঘাত: ব্রিটিশ ঘাঁটিতে নামল মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান

» আলেম-ওলামা ও এতিমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

» যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী

» ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী

» যারা নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করবে না, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারে মারা গেছেন—এমন গুঞ্জন কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। গুঞ্জন বাড়লেও সরকারের পক্ষ থেকে কিংবা কারা কর্তৃপক্ষ ইমরানের অবস্থা সম্পর্কে কোনো তথ্য দিচ্ছে না। পরিবারও দীর্ঘদিন তার সঙ্গে দেখা করতে পারেনি। খবর এনডিটিভির।

এ অবস্থায় ইমরান খানের খোঁজ জানতে এবং তার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে এই কর্মসূচি ঠেকাতে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এতে সব ধরনের সভা–সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা জানিয়েছেন, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, জননিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৪৪ ধারার আওতায় নিষেধাজ্ঞাগুলো হলো— যেকোনো সভা, সমাবেশ, মিছিল, বিক্ষোভ ও পাঁচজনের বেশি লোকের জমায়েত করা যাবে না। অস্ত্র, লাঠি, শূল, বল–বেয়ারিং, পেট্রল বোমা বা সহিংসতায় ব্যবহৃত হতে পারে এমন কোনো উপকরণ বহন নিষিদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কেউ অস্ত্র প্রদর্শন করতে পারবে না এবং উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। পুলিশের আরোপ করা নিষেধাজ্ঞা অপসারণের চেষ্টা করা যাবে না। মোটরসাইকেলের পেছনে আরোহী বহন করা যাবে না। মাইক বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না।

পিটিআই নেতা ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com