এটিএম আজহার হলেন জামায়াতের নায়েবে আমির

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে শপথ নিয়েছেন মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ড থেকে খালাস পাওয়া দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

এটিএম আজহারকে নায়েবে আমির ঘোষণা করা হলেও দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং কর্মপরিষদে এখনো কোনো পরিবর্তন আনা হয়নি।

অর্থাৎ দলটি নির্বাহী পরিষদের সদস্যরা এবং অন্যান্য নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, অন্যান্য বিভাগীয় সেক্রেটারিরা জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বহাল থাকবেন।

শনিবার (২৯ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সমাপনী অধিবেশনে এসব সিদ্ধান্ত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর জামায়াতের শুরা, নির্বাহী পরিষদ এবং কর্মপরিষদ গঠিত হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের জানান, এবার মজলিসে শুরার সদস্য নির্বাচন হলেও, অন্যান্য কমিটিতে পরিবর্তন আনা হয়নি। সংসদ নির্বাচনের পর তা করা হবে।

এখানে উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই এটি এম আজহারের মুক্তির বিষয়টি সামনে আনে জামায়াত।

এরপর চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির অনুমতি দেন। নিয়মিত আপিলের শুনানি শেষে ২৭ মে আদালত রায় ঘোষণা করেন। এতে তাকে সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। এর মাধ্যমে প্রায় ১৩ বছর কারাবন্দি থাকার পর ২৮ মে কারামুক্ত হন আজহারুল ইসলাম। কারামুক্ত হওয়ার পর তাকে নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত করে জামায়াত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে মস্কোর সমর্থন চায় ঢাকা

» তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান

» স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: নাহিদ ইসলাম

» সংস্কার পরিষদ গঠনে সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হবো: জামায়াত আমির

» জামায়াতকে খালেদা জিয়ার অবদান স্মরণ করতে বললেন মনিরুল হক

» বাবার আদর্শ অনুসরণ করে ইনসাফ প্রতিষ্ঠায় আজীবন কাজ করব: সংসদে মাসুদ সাঈদী

» নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

» নয়নতারার পর সালমানের নায়িকা হয়ে আসছেন সামান্থা

» বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন, কাল থেকে প্রচারণা শুরু

» লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এটিএম আজহার হলেন জামায়াতের নায়েবে আমির

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে শপথ নিয়েছেন মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ড থেকে খালাস পাওয়া দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

এটিএম আজহারকে নায়েবে আমির ঘোষণা করা হলেও দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং কর্মপরিষদে এখনো কোনো পরিবর্তন আনা হয়নি।

অর্থাৎ দলটি নির্বাহী পরিষদের সদস্যরা এবং অন্যান্য নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, অন্যান্য বিভাগীয় সেক্রেটারিরা জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বহাল থাকবেন।

শনিবার (২৯ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সমাপনী অধিবেশনে এসব সিদ্ধান্ত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর জামায়াতের শুরা, নির্বাহী পরিষদ এবং কর্মপরিষদ গঠিত হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের জানান, এবার মজলিসে শুরার সদস্য নির্বাচন হলেও, অন্যান্য কমিটিতে পরিবর্তন আনা হয়নি। সংসদ নির্বাচনের পর তা করা হবে।

এখানে উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই এটি এম আজহারের মুক্তির বিষয়টি সামনে আনে জামায়াত।

এরপর চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির অনুমতি দেন। নিয়মিত আপিলের শুনানি শেষে ২৭ মে আদালত রায় ঘোষণা করেন। এতে তাকে সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। এর মাধ্যমে প্রায় ১৩ বছর কারাবন্দি থাকার পর ২৮ মে কারামুক্ত হন আজহারুল ইসলাম। কারামুক্ত হওয়ার পর তাকে নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত করে জামায়াত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com