রস ছাড়াই চিনি-কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে গুড়

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার শাহাপুর এলাকায় রস ছাড়া চিনি, আটা, কেমিক্যাল ও কাপড়ে ব্যবহৃত রঙ দিয়ে গুড় তৈরির অভিযোগে অভিযান পরিচালনা করেছে র‍্যাব।

আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে র‍্যাব-৫ এর সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড় ও চিনি জব্দ করেন।

সরেজমিনে গিয়ে ওই গ্রামে গুড় তৈরির তিনটি কারখানা দেখা যায়-  গুড় তৈরি করা হলেও সেখানে আখ ও খেজুরের রসের কোনো ব্যবহার নেই। চিনি ও কেমিক্যাল গলিয়ে কাপড়ে দেওয়া রঙ, আটা, হাইড্রোজ, গ্যাস পাউডার, চুন-চিনি মিশিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল গুড়। তৈরি হওয়া এসব গুড় পরে স্থানীয় বাজারসহ রাজশাহী, নাটোর ও পাবনার বিভিন্ন মেকামে সরবরাহ করা হয়।

কারখানা মালিক নানটু মিয়া র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তার স্ত্রী মোসা. লাকি অকপটে স্বীকার করেন, এই গুড়গুলো তৈরিতে কোনো রস ব্যবহার হয় না। শুধু চিনি, রঙ, আটা ও কেমিক্যাল মেশানো হয়।

র‍্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমান বলেন, এখানে থাকা গুড়গুলোতে আখ বা খেজুরের রসের কোনো উপস্থিতি নেই। সব চিনি ও কেমিক্যাল দিয়ে তৈরি। প্রায় এক টন ভেজাল গুড় পাওয়া গেছে, এগুলো ধ্বংস করা হবে।

অভিযানে উপস্থিত ছিলেন রাজশাহী ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক ইব্রাহিম হোসেন। তিনি কারখানার মালিক লাকি ও সান্টুকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেন। তিনি বলেন, পর্যায়ক্রমে আরও কারখানায় জরিমানা করা হবে। একই সঙ্গে এসব ভেজাল পণ্য ধ্বংস করা হবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, রাসায়নিক দ্রব্য যে কোনোভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে ক্যান্সারসহ নানা জটিল রোগের ঝুঁকি থাকে। শিশুদের ক্ষেত্রে ক্ষতির মাত্রা আরও বেশি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজতে হবে: জামায়াত আমির

» মুক্তিযুদ্ধের নামে আ.লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসলাম

» উত্তরায় অসহায়দের জন্য জামায়াতের ‘ইচ্ছেপূরণ’ কর্মসূচি

» জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে বদরযুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: চরমোনাই পীর

» মাটির নিচ থেকে পানির ট্যাঙ্কি ভর্তি ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

» ইরান সংঘাত: ব্রিটিশ ঘাঁটিতে নামল মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান

» আলেম-ওলামা ও এতিমদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

» যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী

» ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী

» যারা নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করবে না, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রস ছাড়াই চিনি-কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে গুড়

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার শাহাপুর এলাকায় রস ছাড়া চিনি, আটা, কেমিক্যাল ও কাপড়ে ব্যবহৃত রঙ দিয়ে গুড় তৈরির অভিযোগে অভিযান পরিচালনা করেছে র‍্যাব।

আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে র‍্যাব-৫ এর সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড় ও চিনি জব্দ করেন।

সরেজমিনে গিয়ে ওই গ্রামে গুড় তৈরির তিনটি কারখানা দেখা যায়-  গুড় তৈরি করা হলেও সেখানে আখ ও খেজুরের রসের কোনো ব্যবহার নেই। চিনি ও কেমিক্যাল গলিয়ে কাপড়ে দেওয়া রঙ, আটা, হাইড্রোজ, গ্যাস পাউডার, চুন-চিনি মিশিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল গুড়। তৈরি হওয়া এসব গুড় পরে স্থানীয় বাজারসহ রাজশাহী, নাটোর ও পাবনার বিভিন্ন মেকামে সরবরাহ করা হয়।

কারখানা মালিক নানটু মিয়া র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তার স্ত্রী মোসা. লাকি অকপটে স্বীকার করেন, এই গুড়গুলো তৈরিতে কোনো রস ব্যবহার হয় না। শুধু চিনি, রঙ, আটা ও কেমিক্যাল মেশানো হয়।

র‍্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমান বলেন, এখানে থাকা গুড়গুলোতে আখ বা খেজুরের রসের কোনো উপস্থিতি নেই। সব চিনি ও কেমিক্যাল দিয়ে তৈরি। প্রায় এক টন ভেজাল গুড় পাওয়া গেছে, এগুলো ধ্বংস করা হবে।

অভিযানে উপস্থিত ছিলেন রাজশাহী ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক ইব্রাহিম হোসেন। তিনি কারখানার মালিক লাকি ও সান্টুকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেন। তিনি বলেন, পর্যায়ক্রমে আরও কারখানায় জরিমানা করা হবে। একই সঙ্গে এসব ভেজাল পণ্য ধ্বংস করা হবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, রাসায়নিক দ্রব্য যে কোনোভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে ক্যান্সারসহ নানা জটিল রোগের ঝুঁকি থাকে। শিশুদের ক্ষেত্রে ক্ষতির মাত্রা আরও বেশি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com