ভূমিকম্পে হেলে পড়ল ৭ তলা ভবন

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় ভূমিকম্পের পর সাত তলা ভবন হেলে পড়েছে। এ ঘটনায় দুই ভবনের বাসিন্দারা আতঙ্কে নিচে নেমে খোলা জায়গায় অবস্থান নিয়েছেন।

আজ (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পর জিনজিরা বাস রোডের সাথে আব্দুর সাত্তার মিয়ার ভবনটি হেলে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে নিচে নেমে আসতে গিয়ে কয়েকজন সামান্য আহত হন।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, সাত্তার মিয়ার ভবনটি তিনতলা ফাউন্ডেশনের ওপর ইঞ্জিনিয়ারিং নকশা ছাড়া নির্মাণ করা হয়। তিনতলা নির্মাণের উপযোগী এই ফাউন্ডেশনের ওপর সাততলা ভবন তোলায় আশপাশের ভবনগুলোও ঝুঁকিতে রয়েছে। ভবন নির্মাণের সময় বিষয়টি জানানো হলেও, মালিক তা আমলে নেননি বলে তিনি অভিযোগ করেন তিনি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, ভূমিকম্পে ভবন হেলে পড়ার খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রংপুরে একে একে পুড়লো ৩ বাস, অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

» যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

» সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও অভিনেত্রী জ্যোতি গ্রেফতার: ডিএমপি

» ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত

» নানকের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন

» ওপারের প্রভুদের খুশি করতে ফের ষড়যন্ত্র শুরু করেছে পলাতক স্বৈরাচার: প্রধানমন্ত্রী

» ‘মুরগি হাল চাষ করতে না পারলেই রুমিন ফারহানা আওয়ামী লীগ করে’

» ‘ঐক্য’ শর্ত একটাই-গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন: সাবেক শিবির সভাপতি

» ডিসেম্বরে বন্ধ হতে যাচ্ছে যেসব ফেসবুক প্রোফাইল

» ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপ, গণপিটুনির পর যুবক পুলিশে

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভূমিকম্পে হেলে পড়ল ৭ তলা ভবন

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় ভূমিকম্পের পর সাত তলা ভবন হেলে পড়েছে। এ ঘটনায় দুই ভবনের বাসিন্দারা আতঙ্কে নিচে নেমে খোলা জায়গায় অবস্থান নিয়েছেন।

আজ (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পর জিনজিরা বাস রোডের সাথে আব্দুর সাত্তার মিয়ার ভবনটি হেলে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে নিচে নেমে আসতে গিয়ে কয়েকজন সামান্য আহত হন।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, সাত্তার মিয়ার ভবনটি তিনতলা ফাউন্ডেশনের ওপর ইঞ্জিনিয়ারিং নকশা ছাড়া নির্মাণ করা হয়। তিনতলা নির্মাণের উপযোগী এই ফাউন্ডেশনের ওপর সাততলা ভবন তোলায় আশপাশের ভবনগুলোও ঝুঁকিতে রয়েছে। ভবন নির্মাণের সময় বিষয়টি জানানো হলেও, মালিক তা আমলে নেননি বলে তিনি অভিযোগ করেন তিনি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, ভূমিকম্পে ভবন হেলে পড়ার খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com