দেশব্যাপী ৫০,০০০ বৃক্ষ রোপন করবে ব্র্যাক ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কর্মসূচির যাত্রা শুরু

ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬: কর্পোরেট সামাজিক দায়িত্বশীলতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে পরিবেশগত টেকসই উন্নয়নের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করতে দেশব্যাপী ৫০,০০০ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক।

২৪ নভেম্বর ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল প্রাঙ্গণে ১,৫০০টি চারা
রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সরকারের জাতীয় বৃক্ষরোপণ অভিযানের সাথে সঙ্গতি রেখে নেওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হলো
বাংলাদেশকে জলবায়ু-সহনশীল করে তোলা এবং সবুজায়ন বৃদ্ধি করা। সারা দেশে এই ৫০,০০০ গাছ রোপণেরফলে আগামী এক দশকে প্রায় ১,০০০ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড শোষিত হবে বলে আশা করা হচ্ছে, যা কার্বন নিঃসরণ কমিয়ে একটি সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে।
এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য ও বিরল প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ এবং সবুজায়নের প্রসার ঘটাতে চায়। ব্র্যাক ব্যাংকের সহায়তায় কর্মসূচিটি বাস্তবায়ন করছে চন্দ্রকলি ফাউন্ডেশন এবং স্থানীয়ভাবে সহযোগিতা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’।

এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। এদিন হল এলাকায় ৮০০-এরও বেশি ফলজ, ভেষজ, ঔষধি, বনজ, সৌন্দর্যবর্ধক ও দুর্লভ প্রজাতির চারা রোপণ করা হয়। এ উদ্যোগের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হল, শহীদ আবদুর রব হলসহ ক্যাম্পাসের অন্যান্য স্থানে পর্যায়ক্রমে মোট ১,৫০০টি চারা রোপণ করা হবে।

চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি শাখাওয়াত উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল- আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রতিনিধিরা।

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির চট্টগ্রাম রিজিওনাল হেড মো. শহীদুল ইসলাম খান ও হাটহাজারী ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সাজ্জাদ হোসেন। এছাড়াও হলের আবাসিক শিক্ষকবৃন্দ, ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

ব্র্যাক ব্যাংকের এ উদ্যোগ সম্পর্কে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয় এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। পরিকল্পিতভাবে এই বৃক্ষরোপণ ও শীতকালীন ফুলের চারা রোপণের ফলে ক্যাম্পাসের নান্দনিকতা আরও বৃদ্ধি পাবে। রোপণকৃত প্রতিটি চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রভোস্ট ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে সংবাদ বিজ্ঞপ্তি
হবে। এমন পরিবেশবান্ধব উদ্যোগের জন্য আমি ব্র্যাক ব্যাংক, চন্দ্রকলি ফাউন্ডেশন ও আওয়ার গ্রিন ক্যাম্পাসকে জানাই আন্তরিক ধন্যবাদ।”

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আগামীকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকছেন প্রধানমন্ত্রী

» শ্রমিকের নাম ব্যবহার করে যারা অস্থিরতার সৃষ্টি করছে, আমরা তাদের চিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

» জুমার নামাজের পর শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন খেলার সামগ্রী

» পাকিস্তানের প্রখ্যাত কবি ও দার্শনিক আল্লামা ইকবালের সমাধিতে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ স্পিকারের

» তত্ত্বাবধায়ক সরকারের মতো গণভোটের রায় মানতেও বিএনপি বাধ্য হবে: জামায়াত আমির

» আমি মাইর খেতে পারবো না, একটা মারলে দুইটারে মারবো: এমপি আমির হামজা

» ভারতে বসে বিকাশে টাকা পাঠিয়ে নাশকতা চালানো হচ্ছে: রিজভী

» চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনও ঐক্য হতে পারে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

» শান্তিতে আছেন শান্তিতে থাকেন , নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না : আ.লীগের উদ্দেশে নুর

» মানুষকে আল্লাহমুখী করাই মাহফিলের উদ্দেশ্য: চরমোনাই পীর

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশব্যাপী ৫০,০০০ বৃক্ষ রোপন করবে ব্র্যাক ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কর্মসূচির যাত্রা শুরু

ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬: কর্পোরেট সামাজিক দায়িত্বশীলতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে পরিবেশগত টেকসই উন্নয়নের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করতে দেশব্যাপী ৫০,০০০ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক।

২৪ নভেম্বর ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল প্রাঙ্গণে ১,৫০০টি চারা
রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সরকারের জাতীয় বৃক্ষরোপণ অভিযানের সাথে সঙ্গতি রেখে নেওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হলো
বাংলাদেশকে জলবায়ু-সহনশীল করে তোলা এবং সবুজায়ন বৃদ্ধি করা। সারা দেশে এই ৫০,০০০ গাছ রোপণেরফলে আগামী এক দশকে প্রায় ১,০০০ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড শোষিত হবে বলে আশা করা হচ্ছে, যা কার্বন নিঃসরণ কমিয়ে একটি সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে।
এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য ও বিরল প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ এবং সবুজায়নের প্রসার ঘটাতে চায়। ব্র্যাক ব্যাংকের সহায়তায় কর্মসূচিটি বাস্তবায়ন করছে চন্দ্রকলি ফাউন্ডেশন এবং স্থানীয়ভাবে সহযোগিতা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’।

এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। এদিন হল এলাকায় ৮০০-এরও বেশি ফলজ, ভেষজ, ঔষধি, বনজ, সৌন্দর্যবর্ধক ও দুর্লভ প্রজাতির চারা রোপণ করা হয়। এ উদ্যোগের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হল, শহীদ আবদুর রব হলসহ ক্যাম্পাসের অন্যান্য স্থানে পর্যায়ক্রমে মোট ১,৫০০টি চারা রোপণ করা হবে।

চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি শাখাওয়াত উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল- আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রতিনিধিরা।

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির চট্টগ্রাম রিজিওনাল হেড মো. শহীদুল ইসলাম খান ও হাটহাজারী ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সাজ্জাদ হোসেন। এছাড়াও হলের আবাসিক শিক্ষকবৃন্দ, ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

ব্র্যাক ব্যাংকের এ উদ্যোগ সম্পর্কে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয় এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। পরিকল্পিতভাবে এই বৃক্ষরোপণ ও শীতকালীন ফুলের চারা রোপণের ফলে ক্যাম্পাসের নান্দনিকতা আরও বৃদ্ধি পাবে। রোপণকৃত প্রতিটি চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রভোস্ট ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে সংবাদ বিজ্ঞপ্তি
হবে। এমন পরিবেশবান্ধব উদ্যোগের জন্য আমি ব্র্যাক ব্যাংক, চন্দ্রকলি ফাউন্ডেশন ও আওয়ার গ্রিন ক্যাম্পাসকে জানাই আন্তরিক ধন্যবাদ।”

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com