সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে নৌবাহিনীর জাহাজসমূহ পরিদর্শনের জন্য উন্মুক্ত, বিপুল জনসমাগম

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ শনিবার দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এ উপলক্ষ্যে ঢাকার সদর ঘাঁটে বিএনডিবি গাংচিল, চট্টগ্রাম নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা বিশখালী, মোংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজা বিজয় এবং বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা অপরাজেয় জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত এ বিশেষ কার্যক্রমে বিভিন্ন বয়সী নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিপুল সংখ্যক দর্শনার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জাহাজসমূহ পরিদর্শনের মাধ্যমে সাধারণ জনগণ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ, নৌযানের বিভিন্ন অংশ, নৌবাহিনীর দৈনন্দিন কার্যক্রম ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় নৌবাহিনীর ভূমিকা সম্পর্কে সরাসরি জানার সুযোগ লাভ করেন। এ সময় নৌবাহিনীর সদস্যগণ দর্শনার্থীদের বিভিন্ন বিষয়ে অবহিত করেন এবং তাঁদের জাহাজ পরিদর্শনে সহযোগিতা প্রদান করেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অবদান ও সক্ষমতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

» জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

» সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে নৌবাহিনীর জাহাজসমূহ পরিদর্শনের জন্য উন্মুক্ত, বিপুল জনসমাগম

» গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে আজ যৌথ নদী কমিশনের বৈঠক

» আজ রবিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে আমান-শিমুল বিশ্বাস

» বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু পুলিশ হেফাজতে

» মাদক কারবারি গ্রেফতার

» অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী

» জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে নৌবাহিনীর জাহাজসমূহ পরিদর্শনের জন্য উন্মুক্ত, বিপুল জনসমাগম

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ শনিবার দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এ উপলক্ষ্যে ঢাকার সদর ঘাঁটে বিএনডিবি গাংচিল, চট্টগ্রাম নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা বিশখালী, মোংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজা বিজয় এবং বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা অপরাজেয় জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত এ বিশেষ কার্যক্রমে বিভিন্ন বয়সী নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিপুল সংখ্যক দর্শনার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জাহাজসমূহ পরিদর্শনের মাধ্যমে সাধারণ জনগণ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ, নৌযানের বিভিন্ন অংশ, নৌবাহিনীর দৈনন্দিন কার্যক্রম ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় নৌবাহিনীর ভূমিকা সম্পর্কে সরাসরি জানার সুযোগ লাভ করেন। এ সময় নৌবাহিনীর সদস্যগণ দর্শনার্থীদের বিভিন্ন বিষয়ে অবহিত করেন এবং তাঁদের জাহাজ পরিদর্শনে সহযোগিতা প্রদান করেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অবদান ও সক্ষমতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com