দেশপ্রেমিক জনগণের সঙ্গে জামায়াত ঐক্যবদ্ধ রয়েছে: গোলাম পরওয়ার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণের সঙ্গে জামায়াত ঐক্যবদ্ধ রয়েছে বলে বন্তব্য করেছেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটের রায় মেনে নেয়ার ঘোষণা দিলে বিরোধী দল হিসেবে সরকারের সব কাজে সহযোগিতা করা হবে বলে। সরকার গণভোটের গণরায় মেনে নিলে রাজনৈতিক সংকট কেটে যাবে এবং সরকারের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১১টায় জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি, জনগণের জানমালের নিরাপত্তাহীনতা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব বিষয় নিয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। একটি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল এবং সংসদের প্রধান বিরোধী দল হিসেবে দেশের বর্তমান পরিস্থিতিতে তাদের করণীয় ও জনগণের প্রতি বার্তা নির্ধারণ করা হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে জনগণের দেয়া রায় অগ্রাহ্য করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতায় দেশ পরিচালনার দিকে এগোচ্ছে। এর ফলে রাজনৈতিক সংকট ও অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। জুলাই সনদকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছিল এবং সনদে স্বাক্ষর করেছিল। পরবর্তী সময়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে রায় দিয়েছেন। কিন্তু ক্ষমতাসীন দল সেই গণরায় উপেক্ষা করছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল  বলেন, প্রায় পাঁচ কোটি মানুষের দেয়া রায়ের প্রতি সরকারের এমন অবস্থানের কারণে জনগণের আস্থা নষ্ট হয়েছে। একটি সনদে সম্মত হওয়ার পর ক্ষমতায় গিয়ে সেটি অস্বীকার করা রাজনৈতিক দ্বিচারিতা। গণভোটের রায় মেনে নেয়া হলে বর্তমান রাজনৈতিক সংকট অনেকটাই নিরসন সম্ভব।

দেশের সাম্প্রতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আসার পর থেকে গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল, পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় সহিংসতা ও অস্থিরতা দেখা যাচ্ছে। মহাসড়কে গাছ কেটে ও রাস্তা বন্ধ করে যান চলাচলে বাধা দেয়া হচ্ছে। বিভিন্ন স্থানে গাড়িতে তল্লাশি চালিয়ে মানুষকে মারধর, অগ্নিসংযোগ এবং বাড়িঘর ও দোকানপাটে হামলার ঘটনা ঘটছে। জামায়াতের সংসদ সদস্যদের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বিভিন্ন স্থানে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা এবং থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটছে। পুলিশের ওপর হামলা হচ্ছে, তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করতে পারছে না। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বক্তব্য দিচ্ছেন। সরকারের এই বক্তব্য ও বাস্তব পরিস্থিতির মধ্যে অসংগতি রয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল  বলেন, জনগণের জানমালের নিরাপত্তা এবং সরকারি স্থাপনা রক্ষার দায়িত্ব সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির ভূমিকা নেয়া প্রয়োজন। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রের সাংবিধানিক অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারের দুর্বলতা এবং প্রশাসনের একটি অংশের পরিকল্পিত ভূমিকার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ ও সাংবিধানিক বিভিন্ন পদে এখনো ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা অবস্থান করছেন বলে দাবি করেন তিনি। সীমান্তের ওপারে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে প্রবেশের খবরও তারা পাচ্ছেন বলে জানান। এসব ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জামায়াতের এই নেতা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থান ধরে রাখতে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না। এ লক্ষ্যে জামায়াত ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি পালন করবে। আগামী ২১ তারিখ শনিবার রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে। মাসব্যাপী অন্যান্য কর্মসূচির বিস্তারিত পরবর্তী সংবাদ সম্মেলনে ঘোষণা করা হবে।

মিয়া গোলাম পরওয়ার দেশের সব রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করে মাঠে থাকার আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষকে শান্ত থাকার এবং সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার অনুরোধ করেন।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় মেনে নেয়ার দাবিতে তারা ইতোমধ্যে লংমার্চ, সভা-সমাবেশ ও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। রাজধানী থেকে করিমগঞ্জ পর্যন্ত লংমার্চসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনমত গড়ে তোলার চেষ্টা করেছেন। জনগণ গণভোটের রায় মেনে নেয়ার পক্ষে অবস্থান নিয়েছে বলে দাবি করেন তিনি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, আজ সংসদের শেষ দিন। তাই সংসদে প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যে জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে সৃষ্ট সংকট সমাধানের বিষয়ে একটি স্পষ্ট বার্তা প্রত্যাশা করছে দেশবাসী। রাজপথে সংঘাতের পরিবর্তে সংসদের ভেতরেই রাজনৈতিক সংকটের সমাধান হওয়া উচিত।

গোলাম পরওয়ার বলেন, সরকার শুধু ঘোষণা দিক যে তারা গণভোটে ৭০ শতাংশ মানুষের দেয়া রায় মেনে নিয়েছে। তাহলেই জামায়াত তাদের চলমান সব কর্মসূচি প্রত্যাহার করে নেবে। এরপর গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকার ও বিরোধী দল সংসদীয় প্রক্রিয়ায় সম্মিলিতভাবে কাজ করতে পারবে।

তবে গণভোটের রায় মেনে নেয়ার বিষয়টিকে সরকারের সঙ্গে সহযোগিতার আনুষ্ঠানিক শর্ত হিসেবে দেখছেন না বলে স্পষ্ট করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, সরকার বা সরকারি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জামায়াতের কাছে সহযোগিতার কোনো প্রস্তাব আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য প্রচারিত হলেও সেগুলোকে আনুষ্ঠানিক প্রস্তাব হিসেবে বিবেচনা করা যায় না। তিনি বলেন, সরকার গণভোটের রায় মেনে জনগণের আস্থা ফিরিয়ে আনুক। রাজনৈতিক সংকটের সমাধান হলে অন্যান্য সংকটও কাটিয়ে ওঠা সম্ভব হবে।

গার্মেন্টস খাতের অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, পোশাকশিল্পে শ্রমিকদের দাবির পাশাপাশি সহিংসতার পেছনে উসকানির বিষয়ও রয়েছে বলে তারা মনে করেন। একটি মহল শিল্প ও অর্থনীতি ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেন তিনি। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের নিরাপত্তা রক্ষায় মালিকপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আবার শিল্প বাঁচলে দেশ বাঁচবে। তাই শ্রমিকদের ন্যায্য দাবি ও শিল্পের স্বার্থের মধ্যে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। গার্মেন্টস খাতে চলমান অস্থিরতা নিরসনে জামায়াত সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিষয়ে জামায়াত কোনো সমর্থন দেবে না। বরং সরকার তাদের ফিরিয়ে আনার জন্য কোনো ব্যবস্থা করছে কি না, সে ধরনের পরিস্থিতি তারা লক্ষ করছেন।

বিএনপির সঙ্গে একযোগে মাঠে থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত ও বিএনপি একই দল নয়। বিএনপি সরকার পরিচালনা করছে, আর জামায়াত বিরোধী দলে রয়েছে। তবে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণের সঙ্গে জামায়াত ঐক্যবদ্ধ রয়েছে। তারা রাজপথে ও সংসদে নিজেদের অবস্থান থেকে কাজ করছেন। নতুন করে অবস্থান নেয়ার কোনো ঘোষণাও নেই বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন

» ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

» নিজস্ব আইনে ভর্তি কার্যক্রম চালাতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

» ব্যাটিং বিপর্যয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করল বাংলাদেশ

» শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

» সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করে দেবে সরকার : ডিএনসিসি প্রশাসক

» চীনকে লক্ষ্য করে যৌথ সামুদ্রিক মহড়া চালাবে কোয়াড

» আওয়ামী লীগ একহাত তুললে যুবদল ১০ হাত তুলবে: যুবদলের সভাপতি মুন্না

» গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন

» একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com