সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা নজরদারিতে রাখা হচ্ছে : তথ্য উপদেষ্টা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা সরকার নজরদারি করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীর পোশাকে আওয়ামী লীগ আছে। প্রত্যেক জায়গায় সরকারের নজরদারি সর্বোচ্চ পর্যায়ে আছে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি তিনি।

সরকারি কর্মকর্তাদের দলীয় সম্পৃক্ততার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এটা ঠিক, বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ তাদের সঙ্গে যুক্ত ছিলেন। এটা সমস্যা না। প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজও করছেন। কিন্তু কর্মরত অবস্থায় যুক্ত থাকলে সেটা ভয়ংকর কথা। সরকার সেই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবে।

সরকার দ্রুত জিনিসগুলো ম্যানেজ করে নিতে পারবে বলেও আশ্বস্ত করেন জাহেদ উর রহমান।

আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে তথ্য উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে যেকোনো কর্মসূচিও বেআইনি। তিনি বলেন, গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে। যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকে ওখানে যৌথবাহিনী আছে, তারা গ্রেপ্তার হবে এবং তারা নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, পুলিশ বলপ্রয়োগ করতে পারে, পুলিশের সেই অধিকার রয়েছে। কিন্তু বলপ্রয়োগের পরিমাণ যেন পরিস্থিতির তুলনায় বেশি না হয়, সেটি গুরুত্বপূর্ণ। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার সেই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আ.লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ : এনসিপি নেতা আখতার

» শুধু দলীয় শক্তি দিয়ে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকা যায় না: জহির উদ্দিন স্বপন

» নিষিদ্ধ আ. লীগের নেতারা দেশে ফেরার চেষ্টা করলে জনগণ কচুকাটা করবে: হাসনাত

» আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক দল নয়: সারজিস আলম

» ডার্টি বোমা আসলে কী, এটি কতটা বিপজ্জনক?

» পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত

» মোটরযান চালকদের আল্টিমেটাম দিল ডিএমপি

» ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

» মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা

» টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা নজরদারিতে রাখা হচ্ছে : তথ্য উপদেষ্টা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা সরকার নজরদারি করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীর পোশাকে আওয়ামী লীগ আছে। প্রত্যেক জায়গায় সরকারের নজরদারি সর্বোচ্চ পর্যায়ে আছে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি তিনি।

সরকারি কর্মকর্তাদের দলীয় সম্পৃক্ততার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এটা ঠিক, বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ তাদের সঙ্গে যুক্ত ছিলেন। এটা সমস্যা না। প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজও করছেন। কিন্তু কর্মরত অবস্থায় যুক্ত থাকলে সেটা ভয়ংকর কথা। সরকার সেই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবে।

সরকার দ্রুত জিনিসগুলো ম্যানেজ করে নিতে পারবে বলেও আশ্বস্ত করেন জাহেদ উর রহমান।

আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে তথ্য উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে যেকোনো কর্মসূচিও বেআইনি। তিনি বলেন, গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে। যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকে ওখানে যৌথবাহিনী আছে, তারা গ্রেপ্তার হবে এবং তারা নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, পুলিশ বলপ্রয়োগ করতে পারে, পুলিশের সেই অধিকার রয়েছে। কিন্তু বলপ্রয়োগের পরিমাণ যেন পরিস্থিতির তুলনায় বেশি না হয়, সেটি গুরুত্বপূর্ণ। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার সেই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com