বিএনপি জাতির জন্য আপদ, এই আপদ সরাতে হবে : জামায়াত নেতা এটিএম আজহার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ‘বিএনপি জাতির জন্য একটা আপদ, এই আপদ সরাতে হবে। এই আপদ থাকলে জনগণের বিপদ বাড়তেই থাকবে।’

আজ রোববার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম ও জালিয়াতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ভোটের দিনে ভোটকেন্দ্রে মাইকিং করে ভোট চাওয়ার ইতিহাস আমি আমার রাজনৈতিক জীবনে দেখিনি। বিএনপি সেই ইতিহাস সৃষ্টি করেছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্রের সামনে মাইকিং করে ধানের শীষে ভোট চাওয়ার পরও নির্বাচন কমিশন নির্লজ্জের মতো দাবি করছে নির্বাচনে তাঁরা সন্তুষ্ট!

জামায়াতের এই নেতা আরও বলেন, বিএনপি মুখে যা বলে কাজ তার বিপরীতটা করে। নির্বাচনের আগে তাঁরা গণভোটের রায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেশবাসীকে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে তাঁরা সংবিধানের দোহাই দিয়ে জনগণকে ধোঁকা দিতে চাচ্ছে। তাঁরা মনে করে জনগণ বোকা। কিন্তু জনগণ সবই বুঝে।

আওয়ামী লীগের স্টাইলে দেশ পরিচালনার জন্যই বিএনপি রাষ্ট্র সংস্কার করছে না বলে মন্তব্য করেন এটিএম আজহারুল ইসলাম। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। জনগণের অধিকার আদায় হবে না।

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘বিএনপি ক্ষমতা গ্রহণের পর দেখা যাচ্ছে জুলাই বিপ্লবের মাধ্যমে কেবলমাত্র প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়েছে। এ ছাড়া রাষ্ট্রীয় কাঠামো ও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তবে জনগণের ভাগ্যের পরিবর্তন না হলেও বিএনপি নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর অনুগত সুবিধাভোগীদের নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন।’

সমাবেশে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় আছে এবং থাকবে। কিন্তু নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বিএনপি, প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের মতোই ভোট চুরি করেছে। শুধু ভোট চুরি করেই তাঁরা থেমে যায়নি বরং তাঁরা অবিশ্বাস্য ভোটের হিসাব দিয়েছে।’

আব্দুল হালিম অভিযোগ করেন, দুপুর ২টা পর্যন্ত ৩৮% ভোট কাস্ট হলেও ফলাফল ঘোষণায় ৬৪% ভোট দেখানো হয়েছে। জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের প্রাপ্ত ভোট কাটছাঁট করে কম ভোট দেখানো হয়েছে।

দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাহফুজুর রহমান, সৈয়দ জয়নুল আবেদীন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর ফটক থেকে মিছিল বের করেন নেতা কর্মীরা। মিছিলটি পল্টন হয়ে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» যদি গঙ্গার পানি না আসে, তাহলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না : নাহিদ ইসলাম

» নির্বাচন কমিশনারকে জেলে পাঠানো হবে, মোদী থাকলে গণতন্ত্র টিকবে না: রাহুল গান্ধী

» সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

» জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য দিলেন তাহসিফের বন্ধু দীপ

» পোশাকশ্রমিকদের আন্দোলন: জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী

» ৪ নভেম্বর ৩ দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

» স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

» ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্য সচিব জাহাঙ্গীর

» বাংলাদেশ নামের রাষ্ট্র হলেও কার্যত প্রতিটি ব্যবস্থা ও সিস্টেম দিল্লির প্রেসক্রিপশনে চলে: জাবের

» আওয়ামী লীগ একটি গোখরা সাপ : পাটওয়ারী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপি জাতির জন্য আপদ, এই আপদ সরাতে হবে : জামায়াত নেতা এটিএম আজহার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ‘বিএনপি জাতির জন্য একটা আপদ, এই আপদ সরাতে হবে। এই আপদ থাকলে জনগণের বিপদ বাড়তেই থাকবে।’

আজ রোববার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম ও জালিয়াতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ভোটের দিনে ভোটকেন্দ্রে মাইকিং করে ভোট চাওয়ার ইতিহাস আমি আমার রাজনৈতিক জীবনে দেখিনি। বিএনপি সেই ইতিহাস সৃষ্টি করেছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্রের সামনে মাইকিং করে ধানের শীষে ভোট চাওয়ার পরও নির্বাচন কমিশন নির্লজ্জের মতো দাবি করছে নির্বাচনে তাঁরা সন্তুষ্ট!

জামায়াতের এই নেতা আরও বলেন, বিএনপি মুখে যা বলে কাজ তার বিপরীতটা করে। নির্বাচনের আগে তাঁরা গণভোটের রায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেশবাসীকে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে তাঁরা সংবিধানের দোহাই দিয়ে জনগণকে ধোঁকা দিতে চাচ্ছে। তাঁরা মনে করে জনগণ বোকা। কিন্তু জনগণ সবই বুঝে।

আওয়ামী লীগের স্টাইলে দেশ পরিচালনার জন্যই বিএনপি রাষ্ট্র সংস্কার করছে না বলে মন্তব্য করেন এটিএম আজহারুল ইসলাম। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। জনগণের অধিকার আদায় হবে না।

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘বিএনপি ক্ষমতা গ্রহণের পর দেখা যাচ্ছে জুলাই বিপ্লবের মাধ্যমে কেবলমাত্র প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়েছে। এ ছাড়া রাষ্ট্রীয় কাঠামো ও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তবে জনগণের ভাগ্যের পরিবর্তন না হলেও বিএনপি নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর অনুগত সুবিধাভোগীদের নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন।’

সমাবেশে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় আছে এবং থাকবে। কিন্তু নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বিএনপি, প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের মতোই ভোট চুরি করেছে। শুধু ভোট চুরি করেই তাঁরা থেমে যায়নি বরং তাঁরা অবিশ্বাস্য ভোটের হিসাব দিয়েছে।’

আব্দুল হালিম অভিযোগ করেন, দুপুর ২টা পর্যন্ত ৩৮% ভোট কাস্ট হলেও ফলাফল ঘোষণায় ৬৪% ভোট দেখানো হয়েছে। জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের প্রাপ্ত ভোট কাটছাঁট করে কম ভোট দেখানো হয়েছে।

দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাহফুজুর রহমান, সৈয়দ জয়নুল আবেদীন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর ফটক থেকে মিছিল বের করেন নেতা কর্মীরা। মিছিলটি পল্টন হয়ে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com