মাদক উদ্ধারে গিয়ে বিএসএফের হাতে দুই পুলিশ সদস্য আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমিল্লায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে পুলিশের দুই সদস্যকে আটক করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। মাদক উদ্ধারে অভিযানে গিয়ে তার আটক হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের আশাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। তিনি বলেন, এ বিষয়ে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফোনে কথা বলছেন। আশা করা যায়, খুব দ্রুতই এর সমাধান হয়ে যাবে।

ব্রাহ্মণপাড়া পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুজনের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং অন্যজন কনস্টেবল। তারা দুজনই ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত। উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলার-সংলগ্ন এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালাতে যান তারা। এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন কনস্টেবল রোহিত দেওয়ান তার পিছু ধাওয়া করেন। একপর্যায়ে সীমান্তে অবস্থানরত কয়েকজন ভারতীয় নাগরিক ওই কনস্টেবলকে আটক করেন। এএসআই ইমরান হোসেন তাকে ছাড়িয়ে আনতে গেলে তাকেও আটক করা হয়। পরে সেখানে উপস্থিত বিএসএফ সদস্যদের ডেকে আনা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ, নতুন অধ্যাদেশ জারি

» তিন বিভাগে বৃষ্টির আভাস

» বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডেপুটি স্পিকার

» দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার

» শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০ ,মামলা ৪৮টি

» গুলশান-বনানী পূজামণ্ডপের এবারের থিম ‘জলজ’

» গভীর রাতে গুলশানের দুই ক্লাবে মাদকবিরোধী অভিযান

» মোহাম্মদপুরে দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

» সরকারি খরচে আইনগত সহায়তা পেয়েছেন ১৯ লাখ ৫৫ জন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাদক উদ্ধারে গিয়ে বিএসএফের হাতে দুই পুলিশ সদস্য আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমিল্লায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে পুলিশের দুই সদস্যকে আটক করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। মাদক উদ্ধারে অভিযানে গিয়ে তার আটক হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের আশাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। তিনি বলেন, এ বিষয়ে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফোনে কথা বলছেন। আশা করা যায়, খুব দ্রুতই এর সমাধান হয়ে যাবে।

ব্রাহ্মণপাড়া পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুজনের মধ্যে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং অন্যজন কনস্টেবল। তারা দুজনই ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত। উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলার-সংলগ্ন এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালাতে যান তারা। এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন কনস্টেবল রোহিত দেওয়ান তার পিছু ধাওয়া করেন। একপর্যায়ে সীমান্তে অবস্থানরত কয়েকজন ভারতীয় নাগরিক ওই কনস্টেবলকে আটক করেন। এএসআই ইমরান হোসেন তাকে ছাড়িয়ে আনতে গেলে তাকেও আটক করা হয়। পরে সেখানে উপস্থিত বিএসএফ সদস্যদের ডেকে আনা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com