ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় লুট হওয়া ৪৮টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার শাহজাহানপুর উপজেলার ট্রাক চালক মহিদুল ইসলাম (২৬), তার সহকারী সাকিব হোসেন (২০) এবং বগুড়া সদর উপজেলার গোলাম মোস্তফা (৪৬)।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, গত ৭ অক্টোবর রাত তিনটার দিকে রায়গঞ্জ উপজেলার চকনুর গ্রামের তালুকদার ফিলিং স্টেশন থেকে বিভিন্ন কোম্পানির ৪০০টি গ্যাসের সিলিন্ডার একটি ট্রাকে তোলা হয়। এরপর ট্রাকটি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন চালক ও তার সহকারীরা। পথে রৌহা ব্রীজ এলাকায় পৌঁছালে ১৫-১৬ জন ব্যক্তি ট্রাকটির গতিরোধ করেন। এ সময় তারা চালক আসিফসহ ট্রাকে থাকা ব্যক্তিদের ধারালো অস্ত্র দিয়ে হত্যার হুমকি দেয়।

পরে তাদের মধ্যে দুজন চালকের পাশের আসনে বসে ট্রাকটির নিয়ন্ত্রণ নেন। ভোর চারটার দিকে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার কবরস্থানের পাশে একটি ফাঁকা সড়কে ট্রাকটি থামানো হয়। সেখান থেকে দুটি মিনি ট্রাকে ৪০০টি গ্যাসের সিলিন্ডার তুলে নিয়ে যায় ডাকাত দল। এ সময় চালক ও তার সহকারীদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং নগদ ৮৬ হাজার টাকাও লুট করা হয়।

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রিরচর (গোপচর) এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিউল্লাহ (৩০) বাদী হয়ে থানায় মামলা করেন। তিনি জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে আরও কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ, নতুন অধ্যাদেশ জারি

» তিন বিভাগে বৃষ্টির আভাস

» বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডেপুটি স্পিকার

» দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার

» শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০ ,মামলা ৪৮টি

» গুলশান-বনানী পূজামণ্ডপের এবারের থিম ‘জলজ’

» গভীর রাতে গুলশানের দুই ক্লাবে মাদকবিরোধী অভিযান

» মোহাম্মদপুরে দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

» সরকারি খরচে আইনগত সহায়তা পেয়েছেন ১৯ লাখ ৫৫ জন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় লুট হওয়া ৪৮টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার শাহজাহানপুর উপজেলার ট্রাক চালক মহিদুল ইসলাম (২৬), তার সহকারী সাকিব হোসেন (২০) এবং বগুড়া সদর উপজেলার গোলাম মোস্তফা (৪৬)।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, গত ৭ অক্টোবর রাত তিনটার দিকে রায়গঞ্জ উপজেলার চকনুর গ্রামের তালুকদার ফিলিং স্টেশন থেকে বিভিন্ন কোম্পানির ৪০০টি গ্যাসের সিলিন্ডার একটি ট্রাকে তোলা হয়। এরপর ট্রাকটি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন চালক ও তার সহকারীরা। পথে রৌহা ব্রীজ এলাকায় পৌঁছালে ১৫-১৬ জন ব্যক্তি ট্রাকটির গতিরোধ করেন। এ সময় তারা চালক আসিফসহ ট্রাকে থাকা ব্যক্তিদের ধারালো অস্ত্র দিয়ে হত্যার হুমকি দেয়।

পরে তাদের মধ্যে দুজন চালকের পাশের আসনে বসে ট্রাকটির নিয়ন্ত্রণ নেন। ভোর চারটার দিকে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার কবরস্থানের পাশে একটি ফাঁকা সড়কে ট্রাকটি থামানো হয়। সেখান থেকে দুটি মিনি ট্রাকে ৪০০টি গ্যাসের সিলিন্ডার তুলে নিয়ে যায় ডাকাত দল। এ সময় চালক ও তার সহকারীদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং নগদ ৮৬ হাজার টাকাও লুট করা হয়।

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রিরচর (গোপচর) এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিউল্লাহ (৩০) বাদী হয়ে থানায় মামলা করেন। তিনি জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে আরও কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com