ড্রাম ট্রাকচাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা।

সোমবার সকালে সদর উপজেলার শাকচর ইউনিয়নের হাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আবুল কালাম বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। এ সময় তিনি সড়কে উঠতে গেলে মজুচৌধুরীর হাট থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ড্রাম ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা ধাওয়া করলে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যান।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করে। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। স্থানীয়দের বুঝিয়ে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিডি-প্রতিদিন/এমএল

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিন্দুমাত্র কলঙ্ক নিতে চায় না সরকার: মীর শাহে আলম

» ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

» চকবাজারে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে যা বললেন ডিএসসিসি প্রশাসক

» ইরানি নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হয়তো সীমা ছাড়িয়েছিল, ট্রাম্পের মুখে কেন ভিন্ন সুর

» পরাজিত শক্তির কালো টাকা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: রিজভী

» দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬ , মামলা ৫১টি

» দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রফতানি বন্ধ

» আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

» বৃদ্ধা নারীকে কুপিয়ে হত্যা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ড্রাম ট্রাকচাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা।

সোমবার সকালে সদর উপজেলার শাকচর ইউনিয়নের হাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আবুল কালাম বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। এ সময় তিনি সড়কে উঠতে গেলে মজুচৌধুরীর হাট থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ড্রাম ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা ধাওয়া করলে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যান।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করে। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। স্থানীয়দের বুঝিয়ে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিডি-প্রতিদিন/এমএল

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com