চলতি মাসেই জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দায়িত্ব নেওয়ার পর তৃতীয় বিদেশ সফর হিসেবে জাপানকে বেছে নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ দিকে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী ২৬ অক্টোবর তিনি জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলি। তিনি বলেন, মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী জাপান যাবেন। এ বিষয়ে প্রস্তুতি চলছে। তবে সফরের চূড়ান্ত তারিখ সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু জানাননি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফরকালে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। সফরটি হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি হবে জাপানে প্রথম সরকারি সফর।

এর আগে গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দফতর পরামর্শ সভায় (এফওসি) প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বৈঠকে জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণটি বাংলাদেশের কাছে পৌঁছে দেন।

একই বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়।

জাপানের আমন্ত্রণের জবাবে বাংলাদেশও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রথম বিদেশ সফরে তিনি মালয়েশিয়া ও চীনে যান। গত মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যান। প্রধানমন্ত্রীর তৃতীয় বিদেশ সফর হচ্ছে জাপানে।

এদিকে ভারত শুরু থেকেই তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে আসছে। তবে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন থাকায় প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৬৫ বছর বয়সী নারীর পোশাকে মিলল ১০ লাখ টাকার হেরোইন

» সুবিধাবঞ্চিত শিশুদেরও শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে: সমাজকল্যাণমন্ত্রী

» দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি

» সরকারপ্রধান হিসেবে মোদির ২৫ বছর, দিল্লির মন্দিরে প্রার্থনা

» ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

» লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ডা. জুবাইদা রহমান

» শক্তি অবকাঠামোয় হামলা বন্ধসহ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারতের ৩ দফা

» ডিসেম্বরে যেকোনো অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে: ডিবি প্রধান

» শাপলা চত্বরের ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

» আবরার হত্যার ৭ বছর; রায় কার্যকর দেখে যেতে চান বৃদ্ধ পিতা-মাতা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চলতি মাসেই জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দায়িত্ব নেওয়ার পর তৃতীয় বিদেশ সফর হিসেবে জাপানকে বেছে নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ দিকে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী ২৬ অক্টোবর তিনি জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলি। তিনি বলেন, মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী জাপান যাবেন। এ বিষয়ে প্রস্তুতি চলছে। তবে সফরের চূড়ান্ত তারিখ সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু জানাননি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফরকালে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। সফরটি হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি হবে জাপানে প্রথম সরকারি সফর।

এর আগে গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দফতর পরামর্শ সভায় (এফওসি) প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বৈঠকে জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণটি বাংলাদেশের কাছে পৌঁছে দেন।

একই বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়।

জাপানের আমন্ত্রণের জবাবে বাংলাদেশও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রথম বিদেশ সফরে তিনি মালয়েশিয়া ও চীনে যান। গত মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যান। প্রধানমন্ত্রীর তৃতীয় বিদেশ সফর হচ্ছে জাপানে।

এদিকে ভারত শুরু থেকেই তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে আসছে। তবে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন থাকায় প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com