মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর খবর গুজব: সৌদি কর্তৃপক্ষ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে সৌদি
আরব কর্তৃপক্ষ।

তারা স্পষ্ট করেছে, ঘটনাটি আসলে গুজব—একজন ব্যক্তিকে কেবল পথচারীদের হয়রানি ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শুক্রবার মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, “পবিত্র নগরীতে এক ব্যক্তি পথচারীদের হয়রানি এবং তাদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছিলেন। দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে আটক করা হয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “এ ঘটনাকে ঘিরে যে ধরনের দাবি ছড়ানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই।”

তবে আটক ব্যক্তির পরিচয় বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু খবরে দাবি করা হয়, বিস্ফোরক ভেস্ট পরিহিত সন্দেহভাজন এক আত্মঘাতী হামলাকারী ইসলামের পবিত্রতম স্থান কাবার দিকে এগিয়ে যাচ্ছিলেন। পরে নিরাপত্তা বাহিনী তাকে আটক করে—এমন দাবি করা হলেও সৌদি কর্তৃপক্ষ তা সম্পূর্ণভাবে নাকচ করেছে। সূত্র: আনাদোলু

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর

» হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে

» এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

» আ. লীগ হিডেন কনটেন্ট ক্রিয়েটরে পরিণত হয়েছে : হাসনাত আব্দুল্লাহ

» নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে : গোলাম পরওয়ার

» দেশে ফিরতে শেখ হাসিনার ভয় কোথায়, প্রশ্ন ডোনারের

» ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার

» নতুন বিতর্কে ইমরান হাশমী

» চালকসহ ট্রাকভর্তি সার আটক

» শেষ হলো কুয়াকাটায় গঙ্গাস্নান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর খবর গুজব: সৌদি কর্তৃপক্ষ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে সৌদি
আরব কর্তৃপক্ষ।

তারা স্পষ্ট করেছে, ঘটনাটি আসলে গুজব—একজন ব্যক্তিকে কেবল পথচারীদের হয়রানি ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শুক্রবার মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, “পবিত্র নগরীতে এক ব্যক্তি পথচারীদের হয়রানি এবং তাদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছিলেন। দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে আটক করা হয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “এ ঘটনাকে ঘিরে যে ধরনের দাবি ছড়ানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই।”

তবে আটক ব্যক্তির পরিচয় বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু খবরে দাবি করা হয়, বিস্ফোরক ভেস্ট পরিহিত সন্দেহভাজন এক আত্মঘাতী হামলাকারী ইসলামের পবিত্রতম স্থান কাবার দিকে এগিয়ে যাচ্ছিলেন। পরে নিরাপত্তা বাহিনী তাকে আটক করে—এমন দাবি করা হলেও সৌদি কর্তৃপক্ষ তা সম্পূর্ণভাবে নাকচ করেছে। সূত্র: আনাদোলু

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com