একাত্তরের পরাজিত রাজাকার ও আওয়ামী ফ্যাসিস্টরা এখন একত্রিত: স্বাস্থ্যমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আমরা কারও প্রভূত্বে রাজি না। আমরা বন্ধুত্ব করতে চাই পারস্পরিক স্বার্থের বিনিময়ে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী  বলেন, এখন একাত্তরের পরাজিত শক্তিরা ভারতের সঙ্গে হাত মিলিয়েছে। এদিকে ভারত থেকে হুংকার দেয় তিনি ডিসেম্বরে দেশে ঢুকবেন। আর এখান থেকে উনারা বলেন ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে। একাত্তরের পরাজিত রাজাকার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ দোসররা এই দুই পরাজিত শক্তি এখন একত্রিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নরসিংদীর মনোহরদীতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মনোহরদী জোনাল অফিসের আওতায় কাটাবাড়িয়া অভিযোগ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার কুইক রেন্টালের নামে লক্ষ লক্ষ ডলার বিদেশে পাচার করেছে। আমাদের ৮টা গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। আমাদের বঙ্গোপসাগরের বায়ে মিয়ানমার সমুদ্র থেকে গ্যাস উত্তোলন করে, ডানে ভারত গ্যাস উত্তোলন করে। আর এদিকে ভারতকে খুশি করার জন্য আমাদের দেশে একটা গ্যাস কূপও করে নাই তারা। আমরা এখন অধিক মূল্যে গ্যাস এনে এগুলো চালু করার চেষ্টা করছি। আমরা বিদেশী কোম্পানির মাধ্যমে সমুদ্রে কয়েকটা গ্যাসকূপ খনন করতে যাচ্ছি। ইনশাল্লাহ, সেই কূপগুলো খনন করা হলে পর্যাপ্ত পরিমান গ্যাস পাব এবং আমরা বিদ্যুৎ উৎপাদন করব।

ভারত সুষ্ঠুভাবে পানি বন্টন না করলে চায়নার সহযোগিতা নিয়ে তিস্তা ব্যারেজ করে বর্ষার মৌসুমে পানি আটকানো হবে বলেও এ সময় জানান স্বাস্থ্যমন্ত্রী।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জিএম মোহাম্মদ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, মনোহরদী জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী ফযীলত রাব্বী মুমিমাহ, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার

» সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

» সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব: জাতিসংঘে উচ্চপর্যায়ের বৈঠক

» জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান

» খলিলুর রহমা‌নের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

» সাক্ষাৎ পেতে ভীর, হোটেলের সামনে জটলা না করতে নেতাকর্মীদের নির্দেশনা প্রধানমন্ত্রীর

» স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন লুইস বেননের সঙ্গে সাক্ষাৎ

» ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার, নেওয়া হচ্ছে আদালতে

» সৎ ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির

» ‘নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম’, দাবি সারজিসের

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

একাত্তরের পরাজিত রাজাকার ও আওয়ামী ফ্যাসিস্টরা এখন একত্রিত: স্বাস্থ্যমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আমরা কারও প্রভূত্বে রাজি না। আমরা বন্ধুত্ব করতে চাই পারস্পরিক স্বার্থের বিনিময়ে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী  বলেন, এখন একাত্তরের পরাজিত শক্তিরা ভারতের সঙ্গে হাত মিলিয়েছে। এদিকে ভারত থেকে হুংকার দেয় তিনি ডিসেম্বরে দেশে ঢুকবেন। আর এখান থেকে উনারা বলেন ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে। একাত্তরের পরাজিত রাজাকার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ দোসররা এই দুই পরাজিত শক্তি এখন একত্রিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নরসিংদীর মনোহরদীতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মনোহরদী জোনাল অফিসের আওতায় কাটাবাড়িয়া অভিযোগ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার কুইক রেন্টালের নামে লক্ষ লক্ষ ডলার বিদেশে পাচার করেছে। আমাদের ৮টা গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। আমাদের বঙ্গোপসাগরের বায়ে মিয়ানমার সমুদ্র থেকে গ্যাস উত্তোলন করে, ডানে ভারত গ্যাস উত্তোলন করে। আর এদিকে ভারতকে খুশি করার জন্য আমাদের দেশে একটা গ্যাস কূপও করে নাই তারা। আমরা এখন অধিক মূল্যে গ্যাস এনে এগুলো চালু করার চেষ্টা করছি। আমরা বিদেশী কোম্পানির মাধ্যমে সমুদ্রে কয়েকটা গ্যাসকূপ খনন করতে যাচ্ছি। ইনশাল্লাহ, সেই কূপগুলো খনন করা হলে পর্যাপ্ত পরিমান গ্যাস পাব এবং আমরা বিদ্যুৎ উৎপাদন করব।

ভারত সুষ্ঠুভাবে পানি বন্টন না করলে চায়নার সহযোগিতা নিয়ে তিস্তা ব্যারেজ করে বর্ষার মৌসুমে পানি আটকানো হবে বলেও এ সময় জানান স্বাস্থ্যমন্ত্রী।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জিএম মোহাম্মদ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, মনোহরদী জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী ফযীলত রাব্বী মুমিমাহ, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com