পল্লবী-রূপনগরে পানির সংকট দূর করতে নতুন পাম্প, হবে সরকারি হাসপাতাল : প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের পানির সংকট দূর করতে পল্লবী ও রূপনগরের বিভিন্ন এলাকায় নতুন পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকটি পাম্পের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে, আরও কয়েকটি জায়গা বরাদ্দের কাজ চলছে। পাশাপাশি পল্লবীতে একটি সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধের সি ব্লকে গভীর নলকূপ ও মিনি রোড নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আমিনুল হক বলেন, পল্লবী ও রূপনগরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানির সমস্যায় ভুগছেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন এলাকায় পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাউনিয়াবাঁধের সি ব্লকের পাশাপাশি ২ ও ৩ নম্বর ওয়ার্ডসহ যেসব এলাকায় পাম্পের প্রয়োজন, পর্যায়ক্রমে সেসব এলাকায় পাম্প স্থাপন করা হবে।

তিনি বলেন, ‘ইতিমধ্যে কয়েকটি পানির পাম্পের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। আরও কয়েকটি জায়গা বরাদ্দের কাজ চলছে। ঢাকা ওয়াসাও এসব পাম্পের কাজ দ্রুত শুরু করতে আন্তরিকভাবে কাজ করছে। ইতিমধ্যে কয়েকটি পাম্পের কাজ শুরু হয়েছে।’ আগামী পাঁচ বছরে পল্লবী ও রূপনগরের পানির সংকটসহ অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে সরকার কাজ করবে বলে আশ্বাস দেন আমিনুল হক। এ কাজে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও চান তিনি।

পানির সংকট নিরসনের পাশাপাশি পল্লবী ও বৃহত্তর মিরপুরবাসীর দীর্ঘদিনের দাবির একটি সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমিনুল হক বলেন, পল্লবী এলাকায় একটি হাসপাতাল নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতাল অনুমোদনের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণে স্বাস্থ্য ও ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, ‘পল্লবীসহ বৃহত্তর মিরপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি সরকারি হাসপাতাল। ইনশা আল্লাহ, আপনাদের জন্য সেই হাসপাতাল নির্মাণ করা হবে।’ নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘বর্তমান সরকার আপনাদের পাশে আছে। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি হাজী মো. বাদশা মিয়া। সঞ্চালনা করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন গাজী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনিসুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, পল্লবী থানা যুবদলের আহ্বায়ক নূর সালাম, স্বেচ্ছাসেবক দল পল্লবী থানার সদস্যসচিব রবিউল করিম বাবু, মহিলা দলের নেত্রী সৈয়দা দিলারা পলি এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে এ উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মুশতাকের চোখে বিশ্বের সেরা তিন স্পিনারের একজন বাংলাদেশের

» যাত্রীর ব্যাগে পাওয়া গেল সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ

» গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী হবে না : রিজভী

» যুক্তরাষ্ট্রের কেনেডি-লুগার ইয়েস প্রোগ্রামের আবেদন গ্রহণ শুরু

» অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

» ৫৪৪ কেজির দানবাকৃতির কুমড়ো, এক রাতেই ওজন বাড়ত ১৮ কেজি!

» জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন আফরোজা আব্বাস

» নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

» রাজধানীর ধানমন্ডির বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

» বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পল্লবী-রূপনগরে পানির সংকট দূর করতে নতুন পাম্প, হবে সরকারি হাসপাতাল : প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের পানির সংকট দূর করতে পল্লবী ও রূপনগরের বিভিন্ন এলাকায় নতুন পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকটি পাম্পের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে, আরও কয়েকটি জায়গা বরাদ্দের কাজ চলছে। পাশাপাশি পল্লবীতে একটি সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধের সি ব্লকে গভীর নলকূপ ও মিনি রোড নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আমিনুল হক বলেন, পল্লবী ও রূপনগরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানির সমস্যায় ভুগছেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন এলাকায় পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাউনিয়াবাঁধের সি ব্লকের পাশাপাশি ২ ও ৩ নম্বর ওয়ার্ডসহ যেসব এলাকায় পাম্পের প্রয়োজন, পর্যায়ক্রমে সেসব এলাকায় পাম্প স্থাপন করা হবে।

তিনি বলেন, ‘ইতিমধ্যে কয়েকটি পানির পাম্পের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। আরও কয়েকটি জায়গা বরাদ্দের কাজ চলছে। ঢাকা ওয়াসাও এসব পাম্পের কাজ দ্রুত শুরু করতে আন্তরিকভাবে কাজ করছে। ইতিমধ্যে কয়েকটি পাম্পের কাজ শুরু হয়েছে।’ আগামী পাঁচ বছরে পল্লবী ও রূপনগরের পানির সংকটসহ অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে সরকার কাজ করবে বলে আশ্বাস দেন আমিনুল হক। এ কাজে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও চান তিনি।

পানির সংকট নিরসনের পাশাপাশি পল্লবী ও বৃহত্তর মিরপুরবাসীর দীর্ঘদিনের দাবির একটি সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমিনুল হক বলেন, পল্লবী এলাকায় একটি হাসপাতাল নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতাল অনুমোদনের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণে স্বাস্থ্য ও ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, ‘পল্লবীসহ বৃহত্তর মিরপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি সরকারি হাসপাতাল। ইনশা আল্লাহ, আপনাদের জন্য সেই হাসপাতাল নির্মাণ করা হবে।’ নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘বর্তমান সরকার আপনাদের পাশে আছে। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি হাজী মো. বাদশা মিয়া। সঞ্চালনা করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন গাজী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনিসুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, পল্লবী থানা যুবদলের আহ্বায়ক নূর সালাম, স্বেচ্ছাসেবক দল পল্লবী থানার সদস্যসচিব রবিউল করিম বাবু, মহিলা দলের নেত্রী সৈয়দা দিলারা পলি এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে এ উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com