মোজতবা খামেনির সঙ্গে প্রেসিডেন্টের সাক্ষাৎ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বেশ কয়েক দিন ধরে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক এবং তার অবস্থান নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অনেকে তার অবস্থান নিশ্চিতের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রবিবার(৯ আগস্ট) দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মাসুদ পেজেশকিয়ান জনগণের জীবন-জীবিকা ও দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদের তৃতীয় বছরে পদার্পণের সময় পেজেশকিয়ান আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেইয়ের সঙ্গে এই বৈঠকটি করেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের চলা উত্তেজনার মধ্যেই দেশের বিভিন্ন সমস্যা ও বিষয়াবলি নিয়ে আলোচনা হয়। এতে বিশেষ করে মানুষের জীবন-জীবিকার চাহিদা পূরণের বিষয়টি নিয়ে তারা কথা বলেন।

এছাড়াও বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ, সামরিক খাতের অগ্রগতি, রিয়াল ও বৈদেশিক মুদ্রার সাপেক্ষে সম্পদ আহরণ ও ব্যয় ব্যবস্থাপনার সমাধান, জ্বালানি খাত এবং বিদেশি দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও লেনদেন নিয়েও আলোচনা করেন নেতারা।

এদিকে বাসিজ সংগঠনের উপ-প্রধান কাসেম কোরাইশি জানিয়েছেন, ভবিষ্যতে এমন সব ভিডিও ফুটেজ ও নথিপত্র প্রকাশ করা হবে যেখানে খামেনিকে জনসমক্ষে ও রাস্তায় চলাফেরা করতে এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকে অংশ নিতে দেখা যাবে। কোরাইশি বলেন, এই ফুটেজগুলো ইরানি জনগণের শত্রু ও সমালোচকদের আবারও অপদস্থ করবে।

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ান খামেনির সঙ্গে কয়েক ঘণ্টা বৈঠক করেছিলেন। দেশটির সর্বোচ্চ নেতা হওয়ার পর তাদের মধ্যে এটিই ছিল প্রকাশ্যে জানা প্রথম কোনো বৈঠক। সর্বোচ্চ নেতা হওয়ার আগে তিনি সাধারণত জনসমক্ষে খুব একটা আসতেন না।

সূত্র: রয়টার্স, তাসনিম নিউজ এজেন্সি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» সৎ কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে: সারজিস

» পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

» সরকারের ১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম

» ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছে, তারা সন্ত্রাস-চাঁদাবাজি করছে’

» জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

» মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘গভীর ষড়যন্ত্রের’ নিন্দা জামায়াতের

» অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ‘অলংকারিক’ হয়ে যাচ্ছে: হাসনাত

» পরিচ্ছন্ন নগর গড়তে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : ডিএসসিসি প্রশাসক

» তিন লাখ রুশ সেনা মোতায়নে সর্তক করলো জেলেনস্কি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মোজতবা খামেনির সঙ্গে প্রেসিডেন্টের সাক্ষাৎ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বেশ কয়েক দিন ধরে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক এবং তার অবস্থান নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অনেকে তার অবস্থান নিশ্চিতের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রবিবার(৯ আগস্ট) দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মাসুদ পেজেশকিয়ান জনগণের জীবন-জীবিকা ও দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদের তৃতীয় বছরে পদার্পণের সময় পেজেশকিয়ান আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেইয়ের সঙ্গে এই বৈঠকটি করেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের চলা উত্তেজনার মধ্যেই দেশের বিভিন্ন সমস্যা ও বিষয়াবলি নিয়ে আলোচনা হয়। এতে বিশেষ করে মানুষের জীবন-জীবিকার চাহিদা পূরণের বিষয়টি নিয়ে তারা কথা বলেন।

এছাড়াও বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ, সামরিক খাতের অগ্রগতি, রিয়াল ও বৈদেশিক মুদ্রার সাপেক্ষে সম্পদ আহরণ ও ব্যয় ব্যবস্থাপনার সমাধান, জ্বালানি খাত এবং বিদেশি দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও লেনদেন নিয়েও আলোচনা করেন নেতারা।

এদিকে বাসিজ সংগঠনের উপ-প্রধান কাসেম কোরাইশি জানিয়েছেন, ভবিষ্যতে এমন সব ভিডিও ফুটেজ ও নথিপত্র প্রকাশ করা হবে যেখানে খামেনিকে জনসমক্ষে ও রাস্তায় চলাফেরা করতে এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকে অংশ নিতে দেখা যাবে। কোরাইশি বলেন, এই ফুটেজগুলো ইরানি জনগণের শত্রু ও সমালোচকদের আবারও অপদস্থ করবে।

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ান খামেনির সঙ্গে কয়েক ঘণ্টা বৈঠক করেছিলেন। দেশটির সর্বোচ্চ নেতা হওয়ার পর তাদের মধ্যে এটিই ছিল প্রকাশ্যে জানা প্রথম কোনো বৈঠক। সর্বোচ্চ নেতা হওয়ার আগে তিনি সাধারণত জনসমক্ষে খুব একটা আসতেন না।

সূত্র: রয়টার্স, তাসনিম নিউজ এজেন্সি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com