তুহিনের রুহের মাগফিরাত কামনায় দৈনিক প্রতিদিনের কাগজ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল

ঢাকা : শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফিরাত কামনায় দৈনিক প্রতিদিনের কাগজ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দৈনিক প্রতিদিনের কাগজের নির্বাহী সম্পাদক মোঃ মতিউর রহমান, মফস্বল সম্পাদক মোঃ সেলিম সরকার, নগর সম্পাদক অনিক খাঁন, সিনিয়র স্টাফ রিপোর্টার আতহার হোসেন সুজন, স্টাফ রিপোর্টার মোঃ হাসান আলী হাবিব, মিশুক আহমেদ, আশরাফুল খান, সাগর ইসলামসহ পত্রিকার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে বক্তারা শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর অবদান এবং সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর সাহসী ভূমিকার কথা স্মরণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, বরং সমাজের অসঙ্গতি তুলে ধরে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মৃত্যু সাংবাদিক সমাজের জন্য গভীর বেদনার ও উদ্বেগের বিষয়।

অনুষ্ঠানের শেষ পর্বে মরহুম আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় মহান আল্লাহর কাছে তাঁর সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য, শক্তি ও সুস্থতা কামনা করা হয়।

এ সময় উপস্থিত সাংবাদিক ও বক্তারা শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দেশের সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একাদশে ভর্তিতে আসন সংকটের শঙ্কা নেই, ফাঁকা থাকবে কয়েক লাখ

» ধানমন্ডিতে গাছ পড়ে দুমড়ে-মুচড়ে গেছে দুটি প্রাইভেটকার

» ছাত্রদল সহিংস রাজনীতি থেকে বের হতে পারছে না: শিবির সেক্রেটারি

» গণভোটের রায় মেনে রাষ্ট্র সংস্কার করতে হবে: জামায়াত আমির

» ম্যানেজিং কমিটি দ্বারা শিক্ষক নিয়োগের ক্ষমতা বাতিল চান এমপি হাসনাত

» বিরোধী দল সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করবে এটাই গণতন্ত্র: রিজভী

» নির্বাচনী সহিংসতা-অনিয়ম ভবিষ্যতে আরও বাড়বে : মজিবুর রহমান

» সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে আনাসহ পরিবারের পুনর্বাসন দাবি চরমোনাই পীরের

» পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার

» নেপালে অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার শুটিং শুরু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তুহিনের রুহের মাগফিরাত কামনায় দৈনিক প্রতিদিনের কাগজ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল

ঢাকা : শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফিরাত কামনায় দৈনিক প্রতিদিনের কাগজ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দৈনিক প্রতিদিনের কাগজের নির্বাহী সম্পাদক মোঃ মতিউর রহমান, মফস্বল সম্পাদক মোঃ সেলিম সরকার, নগর সম্পাদক অনিক খাঁন, সিনিয়র স্টাফ রিপোর্টার আতহার হোসেন সুজন, স্টাফ রিপোর্টার মোঃ হাসান আলী হাবিব, মিশুক আহমেদ, আশরাফুল খান, সাগর ইসলামসহ পত্রিকার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে বক্তারা শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর অবদান এবং সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর সাহসী ভূমিকার কথা স্মরণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, বরং সমাজের অসঙ্গতি তুলে ধরে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মৃত্যু সাংবাদিক সমাজের জন্য গভীর বেদনার ও উদ্বেগের বিষয়।

অনুষ্ঠানের শেষ পর্বে মরহুম আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় মহান আল্লাহর কাছে তাঁর সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য, শক্তি ও সুস্থতা কামনা করা হয়।

এ সময় উপস্থিত সাংবাদিক ও বক্তারা শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দেশের সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com