ফাইল ছবি
অনলাইন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে থেমে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়।
আজ ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা মিরাজুলইসলাম।
পুলিশ জানায়, বুধবার ভোরে ঢাকা থেকে মাল বোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় পৌঁছলে সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। এসময় ঘটনাস্থলেই ট্রাকচালক মিরাজুল নিহত হন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনার শিকার ট্রাক জব্দ করে থানায় নিয়েছে নাওজোড় হাইওয়ে পুলিশ। এ ঘটনায় অপর ট্রাক চালক পালিয়ে গেছে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর হোসেন বলেন, এ ঘটনায় দুটি ট্রাক জব্দ করা হয়েছে। নিহত চালকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।








