দলিল লেখক হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

দীর্ঘ ১২ বছর পর বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। বিচারিক কার্যক্রমে ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা এবং অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

রায়ে মো. ফরিদ খলিফা ও পলাতক মো. মাসুদ মিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মামলার অপর ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর নিহত আবু জাকারিয়া মিন্টুর পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। তাদের ভাষ্য, দীর্ঘ প্রতীক্ষার পর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আকরাম হোসেন বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের এ রায় সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং অপরাধ দমনে দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার : হাসনাত আবদুল্লাহ

» রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

» রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

» পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

» দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল: বিরোধীদলীয় নেতা

» দাবি সিজেপির ‘পুরো দিল্লি বন্ধ করতে রাজি, তবু শিক্ষামন্ত্রীকে সরাচ্ছেন না মোদি’

» দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

» ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

» পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দলিল লেখক হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

দীর্ঘ ১২ বছর পর বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। বিচারিক কার্যক্রমে ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা এবং অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

রায়ে মো. ফরিদ খলিফা ও পলাতক মো. মাসুদ মিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মামলার অপর ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর নিহত আবু জাকারিয়া মিন্টুর পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। তাদের ভাষ্য, দীর্ঘ প্রতীক্ষার পর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আকরাম হোসেন বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের এ রায় সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং অপরাধ দমনে দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com