টাঙ্গাইল মেডিকেলে জনবল সংকট দূর হবে দ্রুত: প্রতিমন্ত্রী টুকু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। তবে নতুন জনবল নিয়োগ না হওয়া পর্যন্ত বিদ্যমান জনবল দিয়েই সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১০ জুলাই) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলের মানুষ যাতে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। চিকিৎসা একটি মানবিক ও দায়িত্বপূর্ণ পেশা। মানুষ সংকটের সময় হাসপাতালের ওপর নির্ভর করে। তাই চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সীমিত জনবল থাকলেও সমন্বিত উদ্যোগের মাধ্যমে সেবার মান আরও উন্নত করা সম্ভব।

সভায় হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও অন্যান্য জনবলের সংকট নিরসন, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা, রোগ নির্ণয় ও চিকিৎসাসেবার মান বৃদ্ধি, ওয়ার্ডের পরিবেশ উন্নয়ন, দালালচক্রের দৌরাত্ম্য রোধ এবং অ্যাম্বুলেন্স সেবার উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবার সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

সভায় স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. মুস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল আমিন মিঞা, হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিনসহ চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী

» সারা দেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

» অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

» হেফাজত-এনসিপির ‘মহব্বত’ অটুট রাখার অঙ্গীকার

» ‘দিনে ১০ খুন’ ও বেকারত্ব সরকারের ব্যর্থতার সাক্ষ্য দেয়: চরমোনাই পীর

» চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার

» এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস

» নতুন বাংলাদেশে আর গুম দেখতে চাই না: ফুয়াদ

» আর কোনো গুম নয়, কোনো পরিবারকে অপেক্ষায় থাকতে হবে না: রিজভী

» আসামি ধরতে গিয়ে ধস্তাধস্তি হাতীবান্ধায় দুই পুলিশ সদস্য আহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টাঙ্গাইল মেডিকেলে জনবল সংকট দূর হবে দ্রুত: প্রতিমন্ত্রী টুকু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। তবে নতুন জনবল নিয়োগ না হওয়া পর্যন্ত বিদ্যমান জনবল দিয়েই সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১০ জুলাই) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলের মানুষ যাতে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। চিকিৎসা একটি মানবিক ও দায়িত্বপূর্ণ পেশা। মানুষ সংকটের সময় হাসপাতালের ওপর নির্ভর করে। তাই চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সীমিত জনবল থাকলেও সমন্বিত উদ্যোগের মাধ্যমে সেবার মান আরও উন্নত করা সম্ভব।

সভায় হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও অন্যান্য জনবলের সংকট নিরসন, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা, রোগ নির্ণয় ও চিকিৎসাসেবার মান বৃদ্ধি, ওয়ার্ডের পরিবেশ উন্নয়ন, দালালচক্রের দৌরাত্ম্য রোধ এবং অ্যাম্বুলেন্স সেবার উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবার সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

সভায় স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. মুস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল আমিন মিঞা, হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিনসহ চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com