সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :প্রায় দুই দশকের দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আবারও মিশরের ঐতিহাসিক গিজার পিরামিডে সুরের জাদু ছড়াতে আসছেন লাতিন পপ সম্রাজ্ঞী শাকিরা। আগামী ২৮ নভেম্বর বিশ্ব ঐতিহ্যের অন্যতম এই অনিন্দ্যসুন্দর ভেন্যুতে মঞ্চ মাতাবেন তিনি। সর্বশেষ ২০০৭ সালে এই একই স্থানে পারফর্ম করেছিলেন এই কলম্বিয়ান সুপারস্টার।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে এই মেগা কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেও প্রতিষ্ঠানটি জেনিফার লোপেজ, জন লিজেন্ড, কেটি পেরি এবং ডেমি লোভাটোর মতো বিশ্বখ্যাত তারকাদের মধ্যপ্রাচ্যে নিয়ে এসে দারুণ সব কনসার্ট উপহার দিয়েছে।

চলতি বছর শাকিরা তার নতুন অ্যালবাম ও বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ ইরা বা অধ্যায় নিয়ে বিশ্ব ভ্রমণে ব্যস্ত সময় পার করছেন। তিন দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গন কাঁপানো এই গায়িকা বিশ্বজুড়ে ৯৫ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি করেছেন।

তার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি এবং লাতিন গ্র্যামি পুরস্কার। সম্প্রতি ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক লিস্টে জায়গা করে নিয়েছে তার নতুন গান ‘দাই দাই’। মিশরে নিজের এই রাজকীয় প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খোদ শাকিরা।

এক বিবৃতিতে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি মিশরের গিজার পিরামিডে পারফর্ম করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি আপনাদের সবাইকে ভালোবাসি।’ পপ-মিউজিকের এই রানীর আগমনকে কেন্দ্র করে এখনই মিশরের সাধারণ দর্শক এবং বিশ্বজুড়ে থাকা তার ভক্তদের মাঝে তুমুল উন্মাদনা ও আগ্রহ তৈরি হয়েছে।  সূএ : ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :প্রায় দুই দশকের দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আবারও মিশরের ঐতিহাসিক গিজার পিরামিডে সুরের জাদু ছড়াতে আসছেন লাতিন পপ সম্রাজ্ঞী শাকিরা। আগামী ২৮ নভেম্বর বিশ্ব ঐতিহ্যের অন্যতম এই অনিন্দ্যসুন্দর ভেন্যুতে মঞ্চ মাতাবেন তিনি। সর্বশেষ ২০০৭ সালে এই একই স্থানে পারফর্ম করেছিলেন এই কলম্বিয়ান সুপারস্টার।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে এই মেগা কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেও প্রতিষ্ঠানটি জেনিফার লোপেজ, জন লিজেন্ড, কেটি পেরি এবং ডেমি লোভাটোর মতো বিশ্বখ্যাত তারকাদের মধ্যপ্রাচ্যে নিয়ে এসে দারুণ সব কনসার্ট উপহার দিয়েছে।

চলতি বছর শাকিরা তার নতুন অ্যালবাম ও বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ ইরা বা অধ্যায় নিয়ে বিশ্ব ভ্রমণে ব্যস্ত সময় পার করছেন। তিন দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গন কাঁপানো এই গায়িকা বিশ্বজুড়ে ৯৫ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি করেছেন।

তার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি এবং লাতিন গ্র্যামি পুরস্কার। সম্প্রতি ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক লিস্টে জায়গা করে নিয়েছে তার নতুন গান ‘দাই দাই’। মিশরে নিজের এই রাজকীয় প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খোদ শাকিরা।

এক বিবৃতিতে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি মিশরের গিজার পিরামিডে পারফর্ম করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি আপনাদের সবাইকে ভালোবাসি।’ পপ-মিউজিকের এই রানীর আগমনকে কেন্দ্র করে এখনই মিশরের সাধারণ দর্শক এবং বিশ্বজুড়ে থাকা তার ভক্তদের মাঝে তুমুল উন্মাদনা ও আগ্রহ তৈরি হয়েছে।  সূএ : ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com